এই মুহূর্তে

দুই কিশোরীকে সাড়ে তিন বছর ধরে ধর্ষণ, কর্নাটকে শ্রীঘরে ধর্মগুরু

নিজস্ব প্রতিনিধি, কর্নাটক : নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কর্নাটকের মাইসুরুর লিঙ্গায়েত ধর্মগুরু শিবমূর্তি গ্রেফতার। এর আগে ঘটনা প্রকাশ্যে আসার পর শিবমূর্তিকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে বিক্ষোভ শুরু হওয়ায় বৃহস্পতিবার ওই ধর্মগুরুর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল কর্নাটক পুলিশ। আর তারপরই গভীর রাতে গ্রেফতার হন শিবমূর্তি মুরুগা শরনারু। তিনি ছাড়াও এই মামলায় অভিযুক্ত আরও চারজন।

প্রায় সাড়ে তিন বছর ধরে ১৫ ও ১৬ বছরের দুই কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ওই ধর্মগুরু। প্রথমে তাকে প্রাথমিক ভাবে আটক করার পর ছেড়ে দেওয়া হলে বিক্ষোভে উত্তাল হয় মাইসুরু শহর। চাপে পড়ে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হল। ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তকে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার চিত্রদুর্গার আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। এদিন গ্রেফতারির পরে শিবমূর্তিকে চিত্রদুর্গার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। পরে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য কোনও অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত ধর্মগুরুকে। মাইসুরু পুলিশের দায়ের করা অভিযোগ থেকে জানা যাচ্ছে, ওই দুই নির্যাতিতা কিশোরী মুরুঘা মঠ পরিচালিত স্কুলে পড়ত। ১৫ ও ১৬ বছরের ওই দুই কিশোরীকে প্রায় সাড়ে তিন বছর ধরে ধর্ষণ করেন শিবমূর্তি। পরে বেসরকারি এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে সমস্ত কথা খুলে বলে নির্যাতিতারা। এরপরই পুলিশে অভিযোগ দায়ের হয়। খবর প্রকাশ্যে জনমানসে বিক্ষোভ সৃষ্টি হয়। কেবল শিবমূর্তি নয়, তাঁকে এই কাজে সাহায্য করার অভিযোগে অভিযুক্ত হন মঠেরই আরও চারজন।

যদিও শিবমূর্তির দাবি, তিনি নির্দোষ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই চক্রান্ত হচ্ছে বলেই অভিযোগ করেছেন তিনি।  তবে কারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত না খোলসা করেননি ধর্মগুরু।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

মহারাষ্ট্রের জলগাওয়ের পুর ভোটে জয়ী ছেলে, স্বামী ও শাশুড়ি, আনন্দে যা করলেন মহিলা…

‘ঠিক কেরালা স্টোরির প্রতিচ্ছবি’, জোর করে হিন্দু বান্ধবীকে বোরখা পরিয়ে দিল মুসলিম ছাত্রীরা, বিতর্ক

একঘরে করেছে সমাজ, HIV সংক্রমিত মায়ের মৃতদেহ আগলে ১০ বছরের শিশু

মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ল বিশালাকায় নীলগাই, মায়ের কোলেই মৃত্যু শিশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ