সূর্য কিরণে হবে রামলালার তিলক, নবমীতে বিশেষ আয়োজন অযোধ্যার রামমন্দিরে  

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মে এখন চলছে চৈত্র নবরাত্রি। নবরাত্রিতে নবমীর দিনের বিশেষ গুরুত্ব হয়েছে। রামনবমীতেই জন্ম নিয়েছিলেন অযোধ্যার রাজা রামচন্দ্র। চলতি বছর অযোধ্যায় অনুষ্ঠিত রামনবমী ঐতিহাসিক হতে চলেছে। ৬ এপ্রিল পড়েছে নবমী তিথি। আর এই বিশেষ তিথিতে ঠিক দুপুর ২টোর সময় হবে রামলালার তিলক। উদযাপিত হবে রাম জন্মোৎসব।

এই দিব্য দুর্লভ ক্ষণ স্থায়ী হবে ৪ মিনিট ধরে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে সূর্য তিলক করা হবে। এই আয়োজনকে দিব্যতা প্রদানের জন্য রাম মন্দিরে ১ লক্ষ বার শ্রীরাম মন্ত্র জপ চলছে। প্রতিদিন তিন ঘণ্টা ধরে হচ্ছে যাগ যজ্ঞ।

ইতিমধ্যে ভক্তদের জন্য রামমন্দির চত্বরে বিশাল এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। ভক্তরা ভজন কীর্তন করছেন। রামনবমী উপলক্ষে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরকে।

শ্রী রামচন্দ্র সূর্যবংশীয় ছিলেন। সেই পররম্পরা বজায় রেখেই এই সূর্যতিলকের ব্যবস্থা। নবমীর দিন এই বিশেষ মুহূর্তে সারা শহর জুড়ে চালানো হবে এলইডি ভ্যান। তাতে সকল ভক্তকূল এই দৃশ্য দেখে পূণ্যার্জন করতে পারবেন।

৬ এপ্রিল সকাল ৯ টা ৩০ মিনিটে রামলালার অভিষেক শুরু হবে। তারপর হবে শৃঙ্গার, নিবেদিত হবে ৫৬ ভোগ। তারপর সূর্যের কিরণ দিয়েই হবে রামলালার তিলক। অযোধ্যার রামলালার মূর্তিটি কৃষ্ণ শিলা পাথরে তৈরি, যা কর্নাটকের এইচডি কোট এবং মহীশূর জেলাগুলিতে পাওয়া যায়। কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ এই মূর্তিটি তৈরি করেছেন। ভক্তরা এখন রামলালার আরতি করতে পারবেন এবং মন্দিরে অংশগ্রহণের সুযোগও পাবেন।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের