মধ্যপ্রদেশে বিজেপি’র ‘শিবের’ বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী ‘হনুমান’

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ভগবান বজরংবলীকে কংগ্রেস অপমান করছে বলে অভিযোগ তুলে কোমর কষে আসরে ঝাঁপিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আসন্ন বিধানসভা ভোটে সি তাঁর বিরুদ্ধে ছোট পর্দায় ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করা বিক্রম মাস্তালকে প্রার্থী করল কংগ্রেস। রবিবার ভোপালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। উল্লেখ্য, চলতি বছরের জুলাইতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিক্রম মাস্তাল।

বুধনি বিধানসভা আসন বরাবরই রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের খাসতালুক হিসেবে পরিচিত। ২০১৮ সালের বিধানসভা ভোটেও সিনিয়র কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবকে ৫৮,৯৯৯ ভোটে হারিয়েছিলেন। এবার বিধানসভা ভোটের জন্য বিজেপির ঘোষিত প্রথম দু’দফার প্রার্থী তালিকায় নাম না থাকায় চর্চা শুরু হয়েছিল, রাজ্যের ১৮ বছরের মুখ্যমন্ত্রীকে ছেঁটে ফেলতে পারে বিজেপি শীর্ষ নেতৃত্ব। যদিও শেষ পর্যন্ত গত ৯ অক্টোবর ঘোষিত তৃতীয় দফার প্রার্থী তালিকায় শিবরাজ সিংয়ের নাম ঘোষণা করা হয়।  

উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় এক দফাতেই ভোট নেওয়ার কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৩ ডিসেম্বর ভোটের ফলাফল ঘোষণা করা হবে। পাঁচ বছর আগে রাজ্যে দীর্ঘ ১৫ বছর বাদে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। যদিও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার গদ্দারিতে সরকার হাতছাড়া হয় দেশের প্রাচীন দলটির। বিশ্বাসঘাতক কংগ্রেস বিধায়কদের সমর্থনে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফেরেন শিবরাজ সিং চৌহান।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড