Loading live market data...
Loading active stocks...
Connecting...

জানুয়ারি মাসে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি দাঁড়াল ৫.১০ শতাংশে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রমশই বেড়ে চলছিল অস্বস্তি। অবশেষে টানা তিন মাস বাদে মিলল স্বস্তি। জানুয়ারি মাসে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি ডিসেম্বরের তুলনায় কমে দাঁড়িয়েছে ৫.১০ শতাংশ। গত তিন মাসের মধ্যে যা সর্বনিম্ন। নতুন বছরের শুরুতে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকায় অনেকটাই স্বস্তিতে মোদি সরকার। লোকসভা ভোটের আগে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি ৫ শতাংশের নিচে নামানোই মূল লক্ষ্য সরকারের।

সোমবার সন্ধ্যায় জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (এনএসও) পক্ষ থেকে জানানো হয়েছে, জানুয়ারি মাসে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি আগের মাসের তুলনায় কমে দাঁড়িয়েছে ৫.১০ শতাংশে। মূলত খাদ্যপণ্যের (ফল, সবজি, তেল, চাল, আটা, ডাল ও মশলা) মূল্য হ্রাসের কারণে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি কমেছে। ডিসেম্বরে যেখানে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ছিল ৯.৫৩ শতাংশ তা জানুয়ারি মাসে কমে দাঁড়িয়েছে ৮.৩ শতাংশ।’

গত বছরের অগস্টে খুচরোর মূল্যবৃদ্ধি পৌঁছেছিল ৬.৮৩ শতাংশে। যদিও সেপ্টেম্বর এবং অক্টোবরে খুচরোর মূল্যবৃদ্ধি অনেকটাই স্বস্তি দিয়েছিল। নভেম্বর মাসে দেশে খুচরোর মূল্যবৃদ্ধি ছিল ৫.৫৫ শতাংশ।  ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছিল ৫.৬৯ শতাংশে। যা চার মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ২০২২ সালের মে মাস থেকে বেশ কয়েকবার রেপো রেট বাড়ানোর পথে হেঁটেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এমনকী মূল্যবৃদ্ধির সহনশীলতার মাত্রা ৬ শতাংশে বেঁধে দিয়েছিল। খুচরোর মূল্যবৃদ্ধি সহনশীলতার মধ্যে থাকায় চলতি মাসের শুরুতে রেপো রেট অপরিবর্তিত রেখেছিল রিজার্ভ ব্যাঙ্ক। জানুয়ারি মাসে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি কমায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষ কর্তারাও।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত