আদালতে গোলাগুলি, শনিবার ধর্মঘটের ডাক আইনজীবীদের

এদিনের এই ঘটনার প্রতিবাদেই এবার আগামী শনিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিলেন দিল্লির আইনজীবীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্র সকালে ভয়াবহ এক শুটআউটের সাক্ষী থাকল দিল্লির রোহিণী আদালত। আদালত চত্বরেই গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে গুলি করে খুন করে তারই প্রতিপক্ষ দলের দুই বন্দুকবাজ। পরে পুলিশের গুলিতে তারাও নিহত হয়। এই গোলাগুলির ঘটনায় আদালত চত্বরে থাকা অনেক সাধারণ মানুষই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। একজন মহিলা আইনজীবী গুলিবিদ্ধও হয়েছেন। এদিনের এই ঘটনার প্রতিবাদেই এবার আগামী শনিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিলেন দিল্লির আইনজীবীরা।

এদিন দিল্লি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করে বলা হয়েছে, ‘দিল্লির সমস্ত জেলা আদালত বার অ্যাসোসিয়েশনের সমন্বয় কমিটির দেওয়া আহ্বানের পরিপ্রেক্ষিতে, দিল্লির রোহিণী আদালতে হওয়া আজকের দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নিরাপত্তা বিধি সংশোধনের কারণে আদালতের কাজ স্থগিত থাকবে।‘

উল্লেখ্য, এদিন সকাল ১১টার দিকে দিল্লির রোহিণী আদালতে গ্যাংস্টার জিতেন্দ্রকে বিচারকের সামনে পেশ করার কথা ছিল। আদালতের ২০৭ নম্বর কক্ষে সেই কাজই চলছিল। তখনই সেই ঘরে দুই বন্দুকবাজ আইনজীবীর ছদ্মবেশে ঘরে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতেন্দ্রর। অন্যদিকে পুলিশের গুলিতে মারা যায় ওই দুই বন্দুকবাজ।

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচারের 5G স্মার্টফোন কেনার সুযোগ, কোথায় পাবেন?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর