স্কুলের ছাদ ভেঙে পড়ে হরিয়ানায় আহত ২৫ পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের ছাদ ধসে পড়ে হরিয়ানায় গুরুতর আহত হল ২৫ জন স্কুল পড়ুয়া। আকস্মিক এই দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার শোনেপাতে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে শোনেপাতের একটি সরকারি স্কুলের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত ১৫ জন পড়ুয়া। আহতদের নিকটবর্তী  গণউর কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন ছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্কুলটিতে পঠনপাঠনের কাজ চলছিল। হঠাৎই দুপুরের দিকে স্কুলের একটি ঘরের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে যায় অন্তত ২৫ জন পড়ুয়া। এছাড়াও সেই সময়ে ঘটনাস্থলে কাজ করছিলেন কয়েকজন মিস্ত্রি। তাঁদের মধ্যেও তিনজন এই দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা যাচ্ছে। এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং তাঁরাই আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। তবে ঠিক কি কারণে স্কুলের ছাদ এমন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তা এখনও পরিষ্কার নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের