সিকিমে ৩,৬৪০ মিটার উচ্চতায় দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিকিমের পাঙ্গালোখা বন্যপ্রাণী অভয়ারণ্যে ৩,৬৪০ মিটার উচ্চতায় দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। পাঙ্গালোখা বন্যপ্রাণী অভয়ারণ্যটি সিকিম, পশ্চিমবঙ্গ এবং ভুটানের ত্রি-সংযোগস্থলে অবস্থিত। ১২৮ বর্গ কিলোমিটার জুড়ে এই অভয়ারণ্যটি বিস্তৃত। এটি সিকিমের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য। বর্তমানে বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির (বিএনএইচএস) একটি দল সিকিম বন বিভাগের সহযোগিতায় অভয়ারণ্যে একটি সমীক্ষা চালাচ্ছে। সেই সমীক্ষা চালানোর সময় তাদের নজরে পড়েছে একটি র‍য়েল  বেঙ্গল টাইগার। বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির তরফে জানানো হয়েছে, এই প্রথম ৩,৬৪০ মিটার উচ্চতায় দেখা মিলেছে বাঘের।

মনে করা হচ্ছে বাঘটি ভুটান থেকে উত্তর সিকিমের জঙ্গলে প্রবেশের জন্য অভয়ারণ্যের উচ্চতর রেঞ্জগুলিকে করিডোর হিসাবে ব্যবহার করেছে। এর আগে উত্তর সিকিম অঞ্চলে বাঘের দেখা পাওয়া গিয়েছিল কিয়ংনোসলা আলপাইন অভয়ারণ্য এবং ফামবং লো বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে। বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির বিজ্ঞানী অথর্ব সিং বলেন, “সিকিম হিমালয়ের উচ্চ-উচ্চতায় বাঘের গতিবিধি সম্পর্কে আরও গভীর ধারণা অর্জনের জন্য আরও দীর্ঘমেয়াদী নিবিড় পর্যবেক্ষণের দরকার।“

প্রসঙ্গত ,মধ্য এশীয় ফ্লাইওয়ের (সিএএফ) মধ্যে বসবাসকারীদের সুরক্ষায় হিমালয়ের তিনটি রাজ্যে পাঁচটি জলাভূমি সংরক্ষণ  করতে একটি প্রকল্পের অংশ হিসাবে বিএনএইচএস দলটি অভয়ারণ্যের জীববৈচিত্র্য মূল্যায়ন করছে। ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজের (এনএমএইচএস) আওতায় ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক কর্তৃক অনুমোদিত এই প্রকল্পের লক্ষ্য লাদাখ, হিমাচল প্রদেশ এবং সিকিমের জলাভূমি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করা। পাঙ্গালোখা বন্যপ্রাণী অভয়ারণ্য পূর্ব সিকিম জেলায় অবস্থিত। অভয়ারণ্যটিতে পান্ডা, চিতাবাঘ, হিমালয়ের কস্তুরী হরিণ, হিমালয়ের কালো ভাল্লুক সহ বিভিন্ন প্রজাতির আবাসস্থল রয়েছে।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর