হিমাচলে রুশদির বাড়িতে ভাঙচুর পরিচিতদের, দারোয়ানকে খুনের হুমকি

তাঁকে হামলার তিন মাসের মধ্যে খ্যাতনামা সাহিত্যিক সলমন রুশদির বাড়িতে হামলা চলল তাঁরই কয়েকজন পরিচিত। এই হামলার ঘটনা ঘটল এদেশেই।

Share:

নিজস্ব প্রতিনিধি : তাঁকে হামলার তিন মাসের মধ্যে খ্যাতনামা সাহিত্যিক সলমন রুশদির বাড়িতে হামলা চলল তাঁরই কয়েকজন পরিচিত। এই হামলার ঘটনা ঘটল এদেশেই। হিমাচল প্রদেশে রুশদির ‘আনিস ভিলা’য় বৃহস্পতিবার জনা তাঁর পরিচিতরা হামলা চালায় বলে অভিযোগ। চলে ভাঙচুর। বাসভবনের দারোয়ানকে খুনের হুমকিও দেওয়া হয়েছে। পুলিশের অভিযোগ দায়ের করেছেন তাঁর প্রতিবেশীরা। তদন্ত শুরুর পাশাপাশি বাংলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হিমাচলের সোলানের ফরেস্ট রোডে ‘আনিস ভিলা’। উত্তরাধিকার সূত্রে এই বাংলোটির মালিকানা পেয়েছেন ‘স্যাটানিক ভার্সাস’ খ্যাত রুশদি। তাই তিনি এই বাড়ি নিয়ে যথেষ্ট যত্নশীল। বৃহস্পতিবার সেই বাংলোতেই হামলা চালায় কয়েকজন। অভিযোগ, হাতুড়ি নিয়ে দরজা ভাঙা হয়, ঘরের কাঁচে আঘাত করে তারা। ‘আনিস ভিলা’র দেখভাল করেন রাজেশ ত্রিপাঠি। তাঁর কথায়, ‘রুশদির পারিবারিক বন্ধু রানি শংকরদাস, অনিরুদ্ধ শংকরদাস ও গোবিন্দ রাম বুধবার বাড়িতে আসেন। আমি কথা বলছিলাম। আচমকাই গোবিন্দ রাম একটি হাতুড়ি নিয়ে দরজা ভাঙেন। আমি আটকাতে গেলে আমাকেও মারধর করা হয়। এমনকী খুনের হুমকিও দেন তিনি’। পরে তাঁরা চলে যান। পুলিশে খবর দেওয়া হলে তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে এই হামলা তা জানা যায়নি।

 আগস্টের ১২ তারিখ মার্কিন মুলুকে বক্তব্য রাখতে গিয়ে ছুরিবিদ্ধ হন সলমন রুশদি। রুশদিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভেন্টিলেশনে ছিলেন রুশদি। পরে সুস্থ হয়ে ছাড়া পেলেও এক চোখের দৃষ্টি হারিয়েছেন বিশ্বখ্যাত সাহিত্যিক। এরপর টার্গেটে তাঁর হিমাচলের বাসভবন। এবং এখানে পরিচিতরাই হামলাকারীর ভূমিকায়। ফলে গোটা বিষয়টি নিয়ে সংশয় বাড়ছে। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর