করোনার দাপট, প্রবীণ নাগরিকদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করল কর্নাটক

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: শীতের মরসুম শুরু হতে না হতেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। বিশেষ করে জেএন.১ উপপ্রজাতি ক্রমশই থাবা চওড়া করছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করল কংগ্রেস শাসিত কর্নাটক।

সোমবার কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও জানিয়েছেন, কোভিড কারিগরি পরামর্শদাতা কমিটির পক্ষ থেকে রাজ্যের প্রবীণ নাগরিকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশ মেনেই ষাট কিভা তার বেশি বয়স যাদের তাদের মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে প্রকাশ্যস্থানে যাওয়ার সময়ে অবশ্যই মাস্ক পরতে হবে। একই সঙ্গে প্রচণ্ড শীতের কারণে যারা সর্দি-জ্বর-কাশিতে আক্রান্ত হবেন এবং করোনার উপসর্গ রয়েছে বলে মনে হবে তাদের অবিলম্বে কোভিড টেস্ট করানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, রবিবারই নতুন করে গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩৫ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০১ জনে। যদিও নতুন করে আক্রান্তদের মধ্যে করোনার নয়া উপসর্গ জেএন.১ সাব ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হয়েছেন কিনা, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গত শনিবারই কেরলের এক মহিলার শরীরে জেএন.১ সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ