কেরল কংগ্রেসের ফাটল, ইস্তফা দিলেন প্রবীণ নেতা

প্রদেশ নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত মতবিরোধের কারণেই ইস্তফা

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: কেরল কংগ্রেসে বড়ো ফাটল।

দলের প্রবীণ নেতা তথা  সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য ভিএম সুধীরণ ইস্তফা দিয়েছেন। সোমবার তিনি তাঁর ইস্তফাপত্র শীর্ষ নেতৃত্বকে পাঠিয়ে দিয়েছেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে চুূড়ান্ত মতবিরোধের কারণেই সুধীরণ ইস্তফা দিয়েছেন। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে পাঠানো পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি দলীয় পদ থেকে ইস্তফা দিচ্ছেন। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রদেশ নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছিল দলের  প্রবীণ নেতা ভিএম সুধীরণের। সেই ঠাণ্ডা-লড়াইয়ের ফলে সম্প্রতি তিনি কেরল প্রদেশ কংগ্রেস কমিটির রাজনৈতিক বিষয়ক দফতররে দায়িত্ব থেকে ইস্তফা দেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে পাঠানো ইস্তফাপত্রে সুধীরণ জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি আর এই দায়িত্বে থাকতে চাইছেন না। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইস্তফাপত্র দেওয়ার পরে পরেই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ভিএম সুধীরণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। জানা গিয়েছে, সুধীরণ যে ইস্তফা দিতে পারেন তা আন্দাজ করেছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, রবিবার প্রদেশ নেতৃত্ব তাকে ডেকে পাঠিয়ে ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানায়। কিন্তু ভিএম সুধীরণ  জানিয়ে দিয়েছেন, ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে আসার প্রশ্নই ওঠে না। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দলের প্রবীণ এই নেতার ইস্তফার মূল কারণ প্রদেশ নেতৃত্বের প্রতি তাঁর চরম অসন্তোষ। সুধীরণ তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, দলের একজন প্রবীণ নেতা হিসেবে জেলা কংগ্রেস কমিটি সভাপতির পদ তাঁরই পাওয়ার কথা। কিন্তু রাজ্য তাঁর বদলে ওই পদে প্রদেশ সভাপতি ঘনিষ্ট একজনকে বসিয়েছে। এটা তাঁর পক্ষে অপমানের সামিল। সে কারণেই এই ইস্তফা।

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা! লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করল মহিলারা

বক্সঅফিসে সুনামি! বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় ছাড়াল অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’-এর

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের