ইতিহাস গড়ল সূচক, পেরিয়ে গেল ৬০ হাজারের ঘর

৬০ হাজারে পৌঁছতে সময় লাগল ছ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শেষ দিনে দালাল স্ট্রিটে খুশির হাওয়া।

ইতিহাসে প্রথমবার ৬০ হাজারের ঘরে পেরিয়ে গেল সূচক। শুক্রবার বাজার খুলতেই ৩৩৮ পয়েন্টের উত্থান হয়। সেইসঙ্গে ৬০,০০০ পয়েন্ট পেরিয়ে যায় সেনসেক্স। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০৩১২.৫১ পয়েন্ট। অন্যদিকে, ১০৯ পয়েন্ট চড়েছে নিফটির সূচকও। ছয় বছর আগে এই সেনসেক্সের স্কোর ছিল ৩০ হাজার। ৩০ হাজার থেকে ৬০ হাজারে পৌঁছতে সময় লাগল ছ বছর। দালাল স্ট্রিটে স্বভাবতই খুশির হাওয়া।

বাজার খোলার সময় সূচক ২৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬০,১৫৮.৭৬ পয়েন্টে। বৃহস্পতিবার বাজার বন্ধ হয়েছিল ৫৯,৮৮৫- পয়েন্টে। বৃহস্পতিবারই সেনসেক্স ৯৫৮ পয়েন্ট বেড়েছিল। । শুক্রবারও শেয়ার সূচক উর্ধ্বমুখী। মাত্র ২৪৫ দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজারে পৌঁছল সেনসেক্স।

রেকর্ড বৃদ্ধি নিফটিরও। ১০০.৪০ পয়েন্ট বেড়ে শুক্রবার নিফটির সূচক দাঁড়ায় ১৭, ৯২৩. ৩৫ -য়ে।  ১৮ হাজারের অঙ্ক দরকার মাত্র কয়েক পয়েন্ট। বৃহস্পতিবার ২৭৬.৩০ পয়েন্ট বেড়ে নিফটির সূচক ১৭,৮২২.৯৫ পয়েন্টে পৌঁছয়।

এদিন যে সব সংস্থা লাভের মুখ দেখেছে, সেই সব সংস্থাগুলি হল রিলায়েন ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, আইসিএস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস,  আইসিআইসিআই ব্যাঙ্ক এবং লার্সেন টুব্রো।

শুক্রবার, নিফটির রিয়েলিটি ইনডেক্স বেড়েছে প্রায় নয় শতাংশ। এছাড়া নিফটি, ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিস, মেটাল, তথ্যপ্রযুক্তি,  রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক,  ভোগ্য়পণ্য  ও তেল ও গ্যাস কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে আড়াই শতাংশ।

লাভবান হয়েছে বাজাজ ফিনসার্ভ। শেয়ারের দাম বেড়েছে ৪.৬৩ শতাংশ

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক