বিরোধী শিবির ছেড়ে এনডিএ’তে যোগ দিচ্ছে শরদ পওয়ারের এনসিপি!

কর্নাটকের বিধানসভা ভোট মিটে গেলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিরোধী শিবিরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র শরিক হতে চলেছে শরদ পওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস দল। সূত্রের খবর, বিজেপির দুই শীর্ষ নেতার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। কর্নাটকের বিধানসভা ভোটের পরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন পওয়ার। এনডিএ’তে যোগ দেওয়ার পরে মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) জোট সরকারেও সামিল হতে পারে।

গত কয়েকদিন ধরেই আচমকা বিজেপি বিরোধিতার পথ ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনা শুরু করে দিয়েছেন মরাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার ও তাঁর ভাইপো অজিত পওয়ার। শুধু তাই নয়, হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে ‘মোদি ঘনিষ্ঠ’ শিল্পপতি হিসেবে পরিচিত গৌতম আদানির পাশে দাঁড়িয়ে বিরোধীদের যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিকে অযৌক্তিক আখ্যাও দিয়েছেন এনসিপি সুপ্রিমো। আর তাঁর ওই দাবিকে হাতিয়ার করে কংগ্রেস সহ বিরোধী শিবিরকে পাল্টা বিঁধতে শুরু করেছে বিজেপি।

সূত্রের খবর, আগামী লোকসভা ভোটে ফের বিজেপি ক্ষমতায় ফিরতে চলেছে ধরে নিয়ে বিরোধী শিবিরের সঙ্গে সুকৌশলেই দুরত্ব বাড়াতে শুরু করেছেন বরাবর ক্ষমতালোভী রাজনীতিবিদ হিসেবে পরিচিত শরদ পওয়ার। গত সপ্তাহে বিজেপির দুই শীর্ষ নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকের পরেই আদানি ইস্যুতে বিরোধী শিবিরের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা ভাঙতে সক্রিয় হন মরাঠা স্ট্রংম্যান। ওই পরিকল্পনার অঙ্গ হিসেবেই গৌতম আদানির মালিকানাধীন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে খুল্লামখুল্লা জেপিসি গঠনের বিরোধিতা করেন এনসিপি সুপ্রিমো। এমনকী মোদি ঘনিষ্ঠ দুই শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানির পাশে দাঁড়িয়ে নাম না করে রাহুল গান্ধি ও কংগ্রেসের সমালোচনায় সরব হন। মহারাষ্ট্রে শরদ পওয়ারের দলকে পাশে পেতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কেননা সেক্ষেত্রে রাজ্যের ৪৮টি লোকসভা দখল সহজসাধ্য হয়ে উঠবে। পাশাপাশি উদ্ধব ঠাকরের অধীনস্ত শিবসেনবাকে পুরোপুরি যেমন মুছে দেওয়া যাবে, তেমনই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও চাপে রাখা যাবে। এনসিপিকে এনডিএতে ভেড়াতে পারলে মরাঠা ভূমে মুখ্যমন্ত্রীর কুর্সি ফেরত পাওয়াও সাহজসাধ্য হবে বলে মনে করছেন অমিত শাহ-জেপি নাড্ডারা।

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের