দিল্লির রোহিণী আদালতের সামনে শুটআউট, মৃত অন্তত ৩

পুলিশ সূত্রে খবর, বছর দুই আগে গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্র সকাল থেকেই অশান্তির আগুনে কার্যত উত্তপ্ত রাজধানী দিল্লি। শুক্রবার সকালে দিল্লির রোহিণী কোর্টের সামনে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতদের মধ্যে একজন হল প্রখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগি। পাশাপাশি এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বছর দুই আগে গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে খুন, রাহাজানি, অপহরণসহ শুক্রবার তাকে রোহিণী কোর্টে নিয়ে আসা হয় বিচারকদের সামনে পেশ করার জন্য। রোহিণী কোর্টের ২০৭ নম্বর কক্ষে যখন তার শুনানি চলছিল তখনই তাকে এবং তার পাহারায় থাকা পুলিশদের ওপর চড়াও হয় বন্দুকধারী দুজন দুষ্কৃতী। বন্দুকবাজরা প্রত্যকেই আইনজীবীর ছদ্মবেশে আদালতে ঢুকেছিল বলে জানা গিয়েছে। তাদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যায় জিতেন্দ্র। অন্যদিকে, দিল্লি পুলিশ ঘটনাস্থলেই ওই দুই বন্দুকবাজকে নিকেশ করেছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে ওই দুই দুষ্কৃতী জিতেন্দ্রর প্রতিপক্ষ দলের সদস্য।

এই ঘটনায়  জিতেন্দ্র এবং তার ওপর হামলা চলানো দুই বন্দুকবাজের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পাশাপাশি আহতদের তালিকায় একজন মহিলা আইনজীবীও রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে প্রায় ৩৫-৪০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে পুলিশের সঙ্গে ওই হামলাকারীদের।

দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘শুক্রবার সকালে রাজধানী দিল্লির রোহিণী আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল জিতেন্দ্রর। তাঁকে যখন আদালত চত্বরে নিয়ে আসা হয় তখনই তার ওপর আক্রমণ করে দুজন দুষ্কৃতী। ওই দুই বন্দুকবাজ জিতেন্দ্রর প্রতিপক্ষ ‘তিল্লু গ্যাং’-এর সদস্য।  তাদের দিল্লি পুলিশ ঘটনাস্থলেই গুলি করে নিকেশ করেছে।’

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের