এই মুহূর্তে

সপ্তাহের শুরুতেই চমক! এক লাফে ৩,০০০ টাকা বাড়ল রূপোর দাম, গগনচুম্বী সোনাও

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমে মধ্যবিত্তদের মাথায় হাত! একলাফে তিন হাজার টাকা বাড়ল রূপোর দাম, সোনার দামও আকাশ ছোঁয়া। অনেকেই অত্যাধিক দামের জন্যে সোনার গহনা কিনতে পারেন না, সেক্ষেত্রে রুপোর গহনা তাঁদের বিকল্প হয়ে থাকে। কিন্তু মাস কয়েক ধরেই রূপোর দাম আকাশছোঁয়া। দিন দুয়েক আগেই ২ লক্ষে পৌঁছেছিল রুপোর দাম, যা কিনা ইতিহাসে প্রথম। এই মূহুর্তে ২৪ ক্যারেট সোনার দাম প্রায় দেড় লাখের কাছাকাছি পৌছেছে। সেখানে প্রতি কেজি রূপোর দাম ২ লক্ষ ছুঁয়েছে। কিন্তু মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে রূপোর দাম ক্রমশ বেড়েই চলেছে। সপ্তাহের শুরুতে একলাফে আরও ৩,০০০ টাকা বাড়ল রূপোর দাম।

যা দেখে অনেকেই হয়তো ভাবছেন, এবার নকল গহনায় বিয়ের কাজকর্ম সারতে হবে। ২০২৫ সাল জুড়ে সোনা ও রূপোর দামে উল্লেখযোগ্য ওঠানামা হয়েছে। কখনও এই মূল্যবান ধাতুগুলির দাম কমেছে, আবার কখনও তা বেড়ে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনেও একই চিত্র দেখা মিলল। সোমবারেও (১৫ ডিসেম্বর) রূপোর দামের ঊর্ধ্বগতি অব্যাহত রইল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, সপ্তাহের শুরুতে রূপোর দাম প্রায় ৩,০০০ টাকা বেড়েছে। বোঝাই যাচ্ছে, রূপোর দাম ক্রমাগত বাড়ছে। সোমবার প্রতি কেজি রূপোর দাম ২,৯৭৪ টাকা বেড়ে ১,৯৫,৮২৫ টাকা হয়েছে। তবে যদি রূপোর সর্বোচ্চ স্তরের দামের কথা বলা হয়, তাহলে গত সপ্তাহে প্রতি কেজি রূপোর দাম বেড়ে ২,০১,৬১৫ টাকা হয়েছিল। তবে এই দাম বেশিক্ষণ থাকেনি।

MCX-এ রূপোর দাম এখনও পর্যন্ত ৫,৭৯০ টাকা কমেছে। তবে মাস কয়েকের মধ্যে রূপোর দাম প্রায় ১৪,০৮৫ টাকা বেড়েছে। রূপোর পাশাপাশি সোনার দামও বাড়ছে, কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। সোমবার, MCX খোলার সঙ্গে সঙ্গেই ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে, প্রতি ১০ গ্রামে ১,৩৪,৮৫৯ টাকা। আগের থেকে সোনার দাম প্রায় ১২৩৭ টাকা বেড়েছে। প্রকৃতপক্ষে, MCX-এ সোনার সর্বোচ্চ মূল্য হয়েছিল ১,৩৫,২৬৩ টাকা। তবে বর্তমানে ৪০৪ কম দামে পাওয়া যাচ্ছে সোনা। ৮ ডিসেম্বর, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ১,২৯,৯৬২ টাকা, কিন্তু এখন ৪,৮৯৭ টাকা বেড়ে ১,৩৫,২৬৩ টাকায় পৌঁছেছে সোনার দাম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুলেট ট্রেনের প্লেট পড়ে বাবা–মেয়ের মৃত্যু, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আলোড়ন তুঙ্গে

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

ভিআইপি ট্রেনে ‘অখাদ্য’ খাবার, বন্দে ভারতের পরিষেবা নিয়ে যাত্রীদের হুলুস্থূল কাণ্ড, ভাইরাল ভিডিও

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

হিন্দু নিধন যজ্ঞের হোতাদের জামাই আপ্যায়ন ঢাকার ভারতীয় দূতের, ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ