এই মুহূর্তে




বিহারের হোমে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার সুপার

নিজস্ব সংবাদদাতা, পটনা : নাবালিকাদের উপরে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বিহারের একটি হোমের সুপারের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই তাকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার বিশদ তদন্ত করতে বিশেষ দল গঠন করেছে বিহার পুলিশ। ২০১৮ সালেও একই ধরনের অভিযোগ উঠেছিল মুজফফরনগরে। কিছুদিন আগে মুজফফরনগরের ঘটনা নিয়ে রিপোর্ট পেশ করেছে বিহার সরকার।

জানা গিয়েছে, গাইঘাট শেল্টার হোমের সুপারিন্টেন্ডেন্টের বিরুদ্ধে অভিযোগ এনেছিল তিনজন নাবালিকা। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার গাইঘাট হোমের সুপারকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পেশ করার পরে আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে। বিহার পুলিশ জানিয়েছে, এই ঘটনা নিয়ে এখনও সেরকম তথ্য পাওয়া যায়নি। গোটা ঘটনা খতিয়ে দেখতে সিট গঠন করা হয়েছে। পুরো বিষয়টির সঙ্গে অন্য কেউ জড়িয়ে রয়েছে কিনা, তা জানতেও তদন্ত করা হবে। পাটনা পুলিশের এসএসপি মানবজিৎ সিং ধিলোঁ জানিয়েছেন, হোমের সুপারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছে তিনজন। তাছাড়াও হোমের বেশ কয়েকজন জানিয়েছে, তাদের মারধর করা হত। যৌন হেনস্তার অভিযোগ খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। আপাতত তিনজন নাবালিকার অভিযোগের ভিত্তিতে হোমের প্রধানকে গ্রেফতার করা হয়েছে।

মানবজিৎ আরও জানিয়েছেন, যা বয়ান দিয়েছে অভিযোগকারীরা, সেখানে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। হোমের সুপার ছাড়াও অন্য কেউ গোটা বিষয়ের যুক্ত ছিল কিনা, তাও জানা যাচ্ছে না। তবে যেটুকু জানা গিয়েছে, তার ভিত্তিতেই তদন্ত শুরু করা হবে। প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালেও বিহারের সরকারি হোমে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় সিবিআইকে তদন্তভার দিতে বাধ্য হয় তৎকালীন নীতীশ কুমারের সরকার। মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জামাইবাবুর ডিগ্রি নিয়ে ৩ বছর সরকারি হাসপাতালে রোগী দেখছেন শ্যালক ইঞ্জিনিয়র

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

‘রড দিয়ে পিটিয়েছিল কর্মীরা’, লুথরা ভাইদের নৈশ ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তরুণীর

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, মৃত্যুকালে বয়স ৯০

গাড়ির ব্যাটারির আয়ু বাড়াতে রাজধানী দিল্লিতে নয়া পদক্ষেপের সূচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ