এই মুহূর্তে




২৬ হাজার নিয়োগ বাতিলের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ, সুপ্রিম কোর্টের বিশেষ পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিমকোর্ট। সেটি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন চাকরি প্রার্থীদের একাংশ। কিন্তু তাদের সেই আর্জি গ্রহণ করল না প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়ে দিল যে, এ বিষয়ে পূর্বে যে রায় ছিল সেটাই বহাল থাকবে। নতুন নিয়োগ প্রক্রিয়াতে কোনও হস্তক্ষেপ করা হবে না। পাশাপাশি প্রধান বিচারপতি এও জানালেন যে, সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় অনেক ভাল পড়ুয়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ঠিকই, কিন্তু ভালো পড়ুয়া হলে আবারও ঠিক নিযুক্ত হয়ে যেতে পারবেন।

দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের SSC নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত। ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনও বিশ্বাসযোগ্যতা নেই বলে জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। যার ফলে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এরপর রাজ্যকে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার আয়োজনের নির্দেশ দেয় আদালত। বছরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। এবং বলা হয় যে, যাঁরা দাগি অযোগ্য হিসেবে চিহ্নিত, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় সুযোগ পাবেন না। তাদের বেতন ফিরিয়ে দিতে হবে, বাকিরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ইতিমধ্যেই পরীক্ষা হয়ে গিয়েছে এবং ফলাফলও ঘোষণা করা হয়েছে। কিন্তু চাকরিপ্রার্থীদের একাংশ আবারও এ বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন।

২৬ হাজার চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার জন্যে আদালত কে অনুরোধ করেছিলেন। নতুন প্রক্রিয়া স্থগিতের আবেদন জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অনেককে বঞ্চিত করা হয়েছে। অনেক যোগ্য সুযোগই পাননি। কিন্তু সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাঁদের এই আর্জি গ্রহণ করল না। রায়ে প্রধান বিচারপতি জানালেন, ‘এটা ঠিক যে, কোনও প্রক্রিয়া খারিজ হলে ভাল পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হন। কিন্তু যাঁরা ভাল তাঁরা আবার নিযুক্ত হবেন।’ সুতরাং সোমবার চাকরিপ্রার্থীদের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর আগে SSC র নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা হয়েছিল। দাগি প্রার্থীকে SSC সুযোগ দিচ্ছে এমনটি দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু তাও খারিজ করে দেওয়া হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মিনিটে ৩৩১ টি ঘুষি মেরে গিনেস বুকে বারাসতের দিব্যজ্যোতি

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের

২২ বছর আগে দুই বাংলাদেশি ভুয়ো বাবা সাজিয়ে মঙ্গলকোটে নাম তোলেন,বাবা ও ছেলের বয়সের ব্যবধান ‘৫’

‘ঘোমটা খোল…’, মহিলা চিকি‍ৎসকের হিজাব টেনে খুলে দিলেন নীতীশ, রইল ভিডিও

বর্ধমান শহরে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার কিং পিং হাসামদ্দিন

বনগাঁয় ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে গ্রেফতার বান্ডেলের ৪ মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ