এই মুহূর্তে

ভারতকে চিঠি তালিবানের, বিমান পরিষেবা শুরু করার আর্জি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কাবুল: ভারত সরকারকে চিঠি দিল তালিবান সরকার। চিঠিতে বিমান পরিষেবা শুরু করার অনুরোধ করা হয়েছে। কাবুলে পালাবদলের পর এই প্রথম তালিবান সরকারের তরফ থেকে দিল্লিকে চিঠি পাঠিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রকের ডিরেক্টর অরুণ কুমারকে চিঠি দিয়েছেন আফগান অসামরিক বিমান চলাচল মন্ত্রকের কার্যনির্বাহী মন্ত্রী হামিদুল্লা আখুন্দজাদা। চিঠিতে আখুন্দজাদা লিখেছেন, মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার আগেই কাবুলের হামিদ কার্জাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছিল। অসামরিক বিমান পরিষেবা বন্ধ কার্যত বন্ধ করে দিতে হয়েছিল। কাতার ব্রাদার গোষ্ঠীর সহায়তায় বিমানবন্দর মেরামত করা হয়েছে। অসামরিক বিমান পরিষেবা শুরু করা যেতে পারে। ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ, তারা যেন দ্রুত দিল্লি-কাবুল উড়ান পরিষেবা শুরু করে।”

এই প্রসঙ্গে চিঠিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মৌ চুক্তির উল্লেখ করে বলা হয়েছে, আফগান অসামরিক বিমান চলাচল মন্ত্রক চায় দিল্লি অবিলম্বে আফগানিস্তানে তাদের অসামরিক বিমান পরিষেবা শুরু করুক।

কাবুলের ডাকে দিল্লি সাড়া দেয় কি না সেটাই দেখার। কারণ, সাউথ ব্লক আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এই খবর লেখা পর্যন্ত ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রকের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তালিবান সরকারের এই অনুরোধ রাখা যায় কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভারত ছাড়াও অন্য়ান্য় দেশ আফগানিস্তানের অসামরিক বিমান পরিষেবা বন্ধ রেখেছে। এখন দেখার কবে থেকে শুরু হয় কাবুলের সঙ্গে অন্য়ান্য দেশের বিমান চলাচল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চলে গেলেন বিবিসি’র ‘ভয়েস অব ইন্ডিয়া’ মার্ক টালি, বয়স হয়েছিল ৯০

‘ভুল ডোরবেল’ থেকেই তাণ্ডব, গ্রেটার নয়ডার আবাসনে নিরাপত্তারক্ষী ও ডেলিভারি বয়দের হাতাহাতি

অ্যাম্বুলেন্স না থাকায় স্ত্রীকে ঠ্যালা গাড়িতে তুলে ছুটলেন বৃদ্ধ স্বামী, ডবল ইঞ্জিন রাজ্যে কী ঘটল?‌

বিয়ে করতে নারাজ, রাগে প্রেমিকের চিকিৎসক স্ত্রীর শরীরে HIV ইনজেকশন বিঁধিয়ে দিলেন যুবতী

বুলেট ট্রেনের প্লেট পড়ে বাবা–মেয়ের মৃত্যু, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আলোড়ন তুঙ্গে

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ