বাড়ছে তালিবান সমর্থক, বিস্ফোরক রিপোর্ট কেরল সিপিএমের

রাজ্য় কমিটির রিপোর্টে উল্লেখ

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: রাজ্য়বাসীর একাংশ তালিবানদের পক্ষে। এবং সেই সমর্থন ক্রমশ বাড়ছে। এমনই এক বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে কেরল বাম নেতৃত্ব।

রিপোর্টে বলা হয়েছে, তালিবানদের প্রতি সহানুভূতির বাতাবরণ তৈরি করতে কাজ করছে জামাত-এ-ইসলামি হিন্দ নামে একটি মৌলবাদী সংগঠন। বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা এই ব্যাপারে প্রচার শুরু করেছে।  রিপোর্টে বলা হয়েছে, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এই মৌলবাদী সংগঠন। সংগঠনের মূল লক্ষ্য সংখ্যালঘু মুসলিমদের মধ্যে তালিবানদের প্রতি সহানুভূতির বাতাবরণ তৈরি করা। রিপোর্ট বলছে, রাজ্য়ে গোষ্ঠী সংঘর্ষের পরিবেশ তৈরি করতে মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টানদের উস্কে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে।

কেরল রাজ্য সিপিএমের রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানে তালিবানরা যেমন মহিলাদের নিশানা করেছে, চাইছে, মহিলাদের গৃহবন্দি করে রাখতে, কেরলেও জামাত-এ-ইসলামি  সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সঙ্ঘ পরিবারকেও রাজ্য বাম নেতৃত্ব কাঠগড়ায় তুলেছে। কেরল রাজ্য সিপিএমের রিপোর্টে বলা হয়েছে, সঙ্ঘ পরিবারের দাপাদাপিতে কেরলে বসবাসকারী সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে মুসলিমরা। আর এর সদ্ব্যবহার করছে জামাত-এ-ইসলামি হিন্দ ।রিপোর্টে বলা হয়েছে, এখন থেকে এর বিরুদ্ধে প্রচার শুরু না করলে, রাজ্যবাসীকে সচেতন না করলে এই বিষ কেরল ছাড়িয়ে দেশের অন্যান্য় প্রান্তে ছড়িয় পড়বে।

সিপিএম পলিটব্য়ুরো সদস্য এম বেবি এই রিপোর্ট সম্পর্কে জানিয়েছেন, রাজ্য সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখে আমরা নিশ্চিত কেরলবাসীর একাংশের মধ্যে তালিবানদের প্রতি সহানুভূতি তৈরি হচ্ছে।  এই ব্যাপারে নিঃশব্দে কাজ করে চলেছে জামাত-এ-ইসলামি হিন্দ নামে একটি মৌলবাদী সংগঠন। তাদের রাস্তা আরও প্রশস্ত করে দিয়েছে সঙ্ঘ পরিবার।  এমএ বেবি জানিয়েছেন, দক্ষিণের এই রাজ্যে যাতে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিতে না পারে, তার জন্য ছাত্র-যুবদের নিয়ে আমরা লাগাতার প্রচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ করা যেতে পারে, এই কেরল থেকে চার মহিলা কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিসে যোগ দিয়েছিল।

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী