এই মুহূর্তে

ঋণ পরিশোধ নিয়ে লাগাতার হুমকি, আতঙ্কে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি: ঋণ পরিশোধ নিয়ে লাগাতার হয়রানির শিকার, উপায় না পেয়ে জীবনটাই শেষ করে দিলেন ৩৮ বছর বয়সী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের থানেতে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে থানে পুলিশ। বিষয়টি সোমবার (৩ ফেব্রুয়ারি) জানা গিয়েছে তবে ঘটনাটি ঘটেছে, গতমাসে। এবং ব্যক্তির মৃত্যুর ঘটনায় তিনজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছিলেন ব্যক্তির পরিবার। অবশেষে এক জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে, মহারাষ্ট্রের থানে জেলার ওই ব্যক্তিকে প্রায় ১.৮ লক্ষ টাকা ঋণ পরিশোধের জন্য লাগাতার হয়রানির শিকার হতে হয়েছিল।

এরপরেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত আমিন শেখ অভিযুক্তদের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এরপর অভিযুক্তরা অতিরিক্ত সুদ সহ ব্যক্তির কাছে মোট ৩.৩০ লক্ষ টাকা চেয়ে বসেন। কিন্তু আমিন শেখের ক্ষেত্রে এতগুলো টাকা পরিশোধ করার মতো পরিস্থিতি ছিল না। এরপরেই অভিযুক্তরা লাগাতার অর্থের জন্য ব্যক্তিকে হয়রানি ও হুমকি দিতে থাকে। এরপর কোনও উপায় না পেয়েই ১৪ জানুয়ারি থানের গণেশপুরী এলাকায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে জীবন শেষ করেন ব্যক্তি। জানা যায়, ঋণ পরিশোধের চাপে প্রচণ্ড কষ্টের মধ্যে ছিলেন ওই ব্যক্তি। ঘটনার পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। তদন্তের সময়, পুলিশ তাঁর মোবাইল ফোন থেকে অভিযুক্তদের সমস্ত হুমকিমূলক বার্তা খুঁজে পেয়েছেন। 

তিনি তাঁর চরম পদক্ষেপের জন্য তিনজনকে দায়ী করেও গিয়েছেন। তথ্য প্রমাণের পরে, পুলিশ শুক্রবার ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারা ১০৮ এর (আত্মহত্যায় প্ররোচনা) অধীনে তিনজনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে, এবং শনিবার অভিযুক্তদের একজনকে গ্রেফতার করেছে এবং অন্য দুই ব্যক্তির সন্ধান চালাচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

আবাসন লক্ষ্য করে গুলি নাকি অন্য কিছু? পুলিশের জালে অভিনেতা কমল আর খান

খুন হননি! বেলডাঙার সেই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনল ঝাড়খণ্ড পুলিশ

মদ্যপ স্বামীকে খাটে বেঁধে চরম মারধর, অবৈধ পিস্তল দিয়ে হত্যার হুমকি স্ত্রীর

সুপ্রিম কোর্টে ধাক্কা আইপ্যাক কর্তার, ফোন দেখার অনুমতি পেল ইডি

মানালিতে বরফ বৃষ্টির মধ্যেই বিকিনি পড়ে উদ্দাম নাচ মহিলার, দেখুন ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ