স্বস্তিতে তৃণমূল, খোয়াই থানার মামলায় বড় ধাক্কা ত্রিপুরার বিপ্লব দেব সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা হাই কোর্টের রায়ে স্বস্তিতে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় -সহ পাঁচ তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত করতে পারবে না পুলিশ। আদালতের এই রায়ে স্বাভাবিকভাবেই স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন, ব্রাত্য বসু এবং সুবল ভৌমিক। ফলে ত্রিপুরা হাইকোর্টে জোর ধাক্কা খেল বিপ্লব দেবের বিজেপি সরকার। বৃহস্পতিবার শুনানিতে আদালত পরিস্কার জানিয়ে দিল পরবর্তী শুনানির আগে কোনও জিজ্ঞাসাবাদ নয়। জিজ্ঞাসাবাদের জন্য় দেওয়া যাবে না নোটিসও।

কার্যত ত্রিপুরা হাইকোর্ট এই মামলার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অখিল কুরেশি এই রায় দিয়েছেন। আপাতত দুর্গাপুজোর পর এই মামলার শুনানির পরবর্তী দিন পড়ছে। এরমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য় পাঁচ তৃণমূল নেতাকে ডাকা যাবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। উল্লেখ্য, এই মামলায় খোয়াই থানার জিজ্ঞাসাবাদের পর অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

তৃণমূলের যুব নেতার ওপর আক্রমণের ঘটনার পর তাঁদের বিরুদ্ধেই মামলা দায়ের করে পুলিশ। ওই যুব নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ত্রিপুরায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন, ব্রাত্য বসু এবং সুবল ভৌমিক। খোয়াই থানায় তাঁদের আটক করে। ত্রিপুরা পুলিশের দাবি, এই নেতারা পুলিশের সঙ্গে অভব্য় আচরণ করেছে, কাজে বাধা দিয়েছে। ফলে খোয়াই থানার আইসি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। এই মামলার যৌক্তিকতা নিয়ে ত্রিপুরা হাইকোর্টে মামলা দায়ের করে তৃণমূল। এই মামলায় আপাতত স্বস্তিতে তৃণমূল নেতৃত্ব, চাপে পড়ল বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি সরকার।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার