উচ্চশিক্ষার জন্য পাকিস্তান গেলে দেশে চাকরি মিলবে না, হুঁশিয়ারি UGC, AICTE-র

এমনকী দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষার সুযোগও মিলবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উচ্চশিক্ষার জন্য বিশ্বের যে কোনও দেশে যাওয়া যেতে পারে। কিন্তু পাকিস্তানে? নৈব, নৈব চ। ‘শত্রু’ দেশ পাকিস্তান থেকে ডিগ্রি নিয়ে এলে দেশের কোথাও চাকরি মিলবে না। এমনকী দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষার সুযোগও মিলবে না। এমনই ঘৃণামূলক নিদান জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) ও সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ (AICTE)। আর কেন্দ্রের দুই প্রতিষ্ঠানের এমন আজব নিদানে বিস্মিত শিক্ষামহল। ইতিমধ্যেই ইউজিসি ও এআইসিটিই’র নিদান নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

প্রতি বছরই কাশ্মীর থেকে বহু পড়ুয়া মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পড়তে পাকিস্তান ও বাংলাদেশে পাড়ি জমায়। কম খরচ ও পরিবেশগত কারণেই ওই সিদ্ধান্ত নেয় কাশ্মীরি পড়ুয়ারা। ইউজিসি’র পক্ষ থেকে জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে, যে সব ভারতীয় পড়ুয়া উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে যাবে তাঁদের শিক্ষাগত যোগ্যতাকে স্বীকৃতি দেওয়া হবে না। দেশের কোথাও তাঁরা ওই শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে চাকরি করতে পারবে না। শুধু তাই নয়, দেশে ফিরে পাকিস্তান থেকে পাওয়া শিক্ষার শংসাপত্র দেখিয়ে উচ্চশিক্ষার জন্য কোনও প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না।

পাকিস্তানের আগে চিনে উচ্চশিক্ষার জন্য যাওয়া পড়ুয়াদের সতর্ক করে দিয়েছিল ইউজিসি ও এআইসিটিই। পড়শি দেশে শিক্ষার জন্য যাওয়া পড়ুয়াদের উদ্দেশে এমন সতর্কবার্তা জারি নিয়ে ইউজিসির পক্ষ থেকে আজব সাফাই দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের এক আধিকারিকের কথায়, ‘পাকিস্তানের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কোনও স্বীকৃতি নেই। তাছাড়া অনেক প্রতিষ্ঠানের মান ভারতীয় পাঠ্যক্রমের সমতুল নয়। তাই ওই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া ডিগ্রির ভিত্তিতে দেশে ফিরে এসে চাকরি পাওয়ার কোনও যোগ্যতা নেই। অনেকেই পাকিস্তান থেকে ডিগ্রি নিয়ে এসে এখানে চাকরি পেতে কিংবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে সমস্যার মুখে পড়ছে। তাদের সেই সমস্যার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে