এই মুহূর্তে




গোয়ায় ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর পৈতৃক জমি দখল, তড়িঘড়ি তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পানাজি: ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী (UK Home Secretary) সুয়েল্লা ব্র্যাভার্মান’র (Suella Braverman) পারিবারিক সম্পত্তি দখল করার অভিযোগ উঠল গোয়ার জমি হাঙরদের বিরুদ্ধে। । উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় ১৪ হাজার বর্গমিটার জমি অবৈধভাবে জমি হাঙররা দখল করে রেখেছে বলে অভিযোগ। বেদখল হওয়া পৈতৃক জমি ফেরত পেয়ে নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর বাবা ক্রিস্টি ফার্নান্ডেজ। প্রথমে গড়িমসি করলেও সুয়েল্লা (Suella Braverman) ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেই নড়েচড়ে বসেছে গোয়া পুলিশ। তদন্তের জন্য তড়িঘড়ি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

গত সপ্তাহেই ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ভারতীয় বংশোদ্ভুত সুয়েল্লা ব্র্যাভার্মানকে (UK Home Secretary) দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন লিজ ট্রাস। পেশায় আইনজীবী সুয়েল্লার বাবা ক্রিস্টি ফার্নান্ডেজের পৈতৃক ভিটে গোয়ার আসাগাওয়ে। মেয়ে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী (UK Home Secretary) হওয়ার আগেই গত অগস্ট মাসে পৈতৃক জমি বেদখল হয়ে যাওয়ার খবর জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গেই ই মেল পাঠিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Chief Minister Pramod Sawant), রাজ্য পুলিশের ডিজি যশপাল সিংকে (Director General of Police Jaspal Singh) বিষয়টি দেখার আর্জি জানান।

তবে সেই আর্জিতে কোনও লাভ হয়নি। কিন্তু সুয়েল্লা ব্র্যাভার্মান (Suella Braverman) ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী (UK Home Secretary) হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই ঘুম ভেঙেছে গোয়ার শীর্ষ প্রশাসনিক আধিকারিক। তড়িঘড়ি ক্রিস্টি ফার্নান্ডেজের জমি দখলের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে গোয়া পুলিশ। বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকা পুলিশ সুপার নিধি ভাসান সাংবাদিকদের জানিয়েছেন, ‘ক্রিস্টি ফার্নান্ডেজ অভিযোগ করেছেন তাঁদের দুটি পৈতৃক জমি অবৈধভাবে দখল করে নিজেদের নামে মালিকানা তৈরি করার চেষ্টা করছেন এক ব্যক্তি। ওই অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ঘোমটা খোল…’, মহিলা চিকি‍ৎসকের হিজাব টেনে খুলে দিলেন নীতীশ, রইল ভিডিও

‘পাপা, ১১ বছর ধরে আমার বয়ফ্রেন্ড রয়েছে’, মেয়ের স্বীকারোক্তি শুনে কি করলেন বাবা?

জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম নাচ মহিলা পুলিশ কর্মীর, দেখে নিন ভিডিও

মুমুর্ষ স্বামীর বমি স্ত্রীকে দিয়ে পরিষ্কার করালেন অ্যাম্বুলেন্স চালক, অমানবিক ঘটনা মধ্যপ্রদেশে

আহা রে ব্যবসা! দিল্লিতে মেসির সঙ্গে হাত মেলাতে হলে গুনতে হবে কড়কড়ে কোটি টাকা

‘ধনীরা দূষণ ছড়ায়, ফল ভুগতে হয় গরিবদের’, দিল্লির বিষ বাতাস নিয়ে ক্ষোভ প্রধান বিচারপতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ