এই মুহূর্তে

উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে বাঁচতে পিৎজা দোকানের দোতলা থেকে ঝাঁপ যুগলের, তার পর….

নিজস্ব প্রতিনিধি: আবার খারাপ কাজের অভিযোগ উঠল ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে। এটাকে যোগী রাজ্যও বলে থাকেন অনেকে। হ্যাঁ, ঘটনাস্থল উত্তরপ্রদেশ। শনিবার সন্ধ্যায় শাহজাহানপুর জেলার একটি পিৎজা দোকানে হামলা হয় বলে অভিযোগ। আর তার জেরে সেখানের দোতলা থেকে লাফিয়ে পড়তে হয় এক যুবক এবং তরুণীকে। তাঁদের উপর হিন্দু সংগঠনের সদস্যদের হামলা নেমে এসেছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ জমা পড়তে তদন্তে নেমেছে পুলিশ। এই হিন্দু সংগঠন বিজেপি শাসিত রাজ্যগুলিতে ‘‌দাদাগিরি’‌ করে বেড়ায় বলে বারবার আগে অভিযোগ উঠেছে।

এদিকে হিন্দু সংগঠনের হামলা থেকে বাঁচতেই পিৎজা দোকানের দোতলা থেকে নীচে ঝাঁপ দেন ওই যুবক–তরুণী। আর তার জেরে দুজনেই গুরুতর আহত হয়েছেন তাঁরা। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এখন তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, কান্ত থানা এলাকার বরেলি মোড়ের কাছে একটি ভবনের দোতলায় পিৎজার দোকানটি অবস্থিত। শনিবার সন্ধ্যায় একটি হিন্দু সংগঠনের সদস্যরা সেখানে পৌঁছে যায় এবং একসঙ্গে বসে থাকা ২১ বছরের যুবক এবং ১৯ বছরের তরুণীকে প্রশ্ন করতে শুরু করে বলে অভিযোগ।

অন্যদিকে প্রেম–ভালবাসা করতেও যে তাঁদের অনুমতি নিতে হবে এমন নিদান দেয় তারা। তাঁরা কি প্রেম করেন?‌ এভাবে ঘনিষ্ঠ হয়ে বসে থাকাটা কি অশ্লীলতা নয়?‌ এমন সব প্রশ্ন করতে থাকে হিন্দু সংগঠনের সদস্যরা। তাঁদের ঘিরে ধরা হয় এবং কঠিন শাস্তি দেওয়া হবে বলে হুমকিও দেয় তারা বলে অভিযোগ। পুলিশ অবশ্য তদন্তের স্বার্থে হিন্দু সংগঠনের নাম প্রকাশ্যে নিয়ে আসেনি। ওই যুবক–তরুণী জানিয়েছেন যে, তাঁরা ইনস্ট্যান্ট নুডলস অর্ডার করেছিলেন এবং তার জন্য অপেক্ষা করছিলেন। তখনই এমন নানা প্রশ্ন করতে থাকে হিন্দু সংগঠনের সদস্যরা বলে অভিযোগ। এমনকী তাঁদের জাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল বলেও অভিযোগ।

এছাড়া পুলিশ সূত্রে খবর, যুবক ও তরুণী বলেছিল যে, তাঁরা হিন্দু। এরপর ওই হিন্দু সংগঠনের সদস্যরা তাঁদের ভিডিও করতে শুরু করে। আতঙ্কিত হয়ে ওই যুবকটি জানালার একটি রড টেনে বের করে দোতলা থেকে লাফিয়ে নীচে পড়েন বলে অভিযোগ। এই দৃশ্য দেখে তাঁর সঙ্গে বসে থাকা তরুণীও লাফিয়ে নীচে পড়েন। প্রাণ এবং সম্মান বাঁচাতেই এই পথ তাঁরা অবলম্বন করেন। এই ঘটনা নিয়ে পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী বলেন, ‘‌খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি তদন্ত করছে। এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। আর এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কঠোর ব্যবস্থা নেব।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইলেকট্রিক স্কুটারে বারবার আগুন , OLA- র সিইওর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

প্রেমদিবসে ডিনারের পরেই স্ত্রীর গলা কেটে খুন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কীর্তি শুনলে শিউড়ে উঠবেন

৭০ বছরের বৃদ্ধ বাবাকে নৃশংসভাবে কুপিয়ে খুন নেশাগ্রস্ত কুপুত্রের

ভালবাসা দিবসে খাবারের খরচ ১.৩০ লক্ষ, মুম্বইয়ের যুবকের সুইগি বিল দেখে চক্ষু চড়কগাছ

‘চেক বাউন্স’ মামলায় আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি, কী বললেন অভিনেত্রী?

নাগাড়ে একের পর এক কোপ মহিলাকে, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা অভিযুক্তের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ