কৃষকদের মন পেতে আখ চাষের ন্য়ূনতম সহায়ক মূল্য বৃদ্ধি যোগী সরকারের

৩২৫ টাকা থেকে বেড়ে হল ৩৫০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: মন্ত্রিসভা রদবদলের আগে বড়ো ঘোষণা যোগী সরকারের। আখ চাষের ন্য়ূনতম সহায়কমূল্য বৃদ্ধি করল যোগী সরকার। ছিল ৩২৫ টাকা, সেটা বাড়িয়ে করা হল ৩৫০ টাকা। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে সহায়ক মূল্য বৃদ্ধির কথা জানিয়েছে। রাজ্য সরকারের দাবি, এর ফলে ৪৫ লক্ষ কৃষক উপকৃত হবে।

ন্য়ূনতম সহায়ক মূল্য় বৃদ্ধির পাশাপাশি বকেয়া বিদ্যুতের বিলের টাকাও মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বেআইনি কসাইখানা বন্ধ করে দেওয়ার।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত আখ চাষের জন্য সহায়কমূল্য বৃদ্ধি করা হয়নি। ফলে, রাজ্যের আখ চাষিদের নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল।  পাশাপাশি বেশ কয়েকজন আখ চাষির বিরুদ্ধে পূর্বতন সরকার বেআইনিভাবে মামলা রুজু করেছিল। রাজ্য শাসনের দায়িত্ব নেওয়ার পর সরকার সিদ্ধান্ত নেয়, আখ চাষিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের পাশাপাশি আখ চাষের জন্য ন্য়ূনতম সহায়ক মূল্য বৃদ্ধির। এর ফলে রাজ্যের ৪৫ লক্ষ কৃষক উপকৃত হবেন।

আখ চাষের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলতে থাকা আন্দোলনে কৃষক নেতা টিকায়েত-সহ অনেকেই আখ চাষের ন্য়ূনতম সহায়ক মূল্য় বৃদ্ধির দাবিতে সরব হয়। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিল সেদিন যেদিন বিকেলে  রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত হতে চলেছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভাবমূর্তি উদ্ধারের অন্যতম পন্থা আখ চাষের ন্য়ূনতম সহায়ক মূল্য় বৃদ্ধি।

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না’, ওরাকল ছেড়ে কোন পথে সাফল্য পেলেন কলকাতার এই যুবক?

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর