ফেরত দেননি ৪০ মিলিয়ন ডলার, ফের সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য বিজয় মালিয়ার

ফের সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করেছেন বলে অভিযোগ উঠল বিজয় মালিয়ার বিরুদ্ধে। এই অমান্যের পরিণতি কী হবে, আগামী সপ্তাহে সেটা ঠিক করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ফের সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করেছেন বলে অভিযোগ উঠল বিজয় মালিয়ার বিরুদ্ধে। এই অমান্যের পরিণতি কী হবে, আগামী সপ্তাহে সেটা ঠিক করা হবে। গত ১১ জুলাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বিজয় মালিয়াকে ৪০ মিলিয়ন ডলার ফেরত দিতে হবে, যেটা তিনি লুকিয়ে সন্তানদের দিয়ে দিয়েছিলেন তাঁর নিজের সম্পত্তির মধ্যে না দেখিয়ে। সোমবার প্রধান বিচারপতি ইউ ইউ ললিত ও রবীন্দ্র ভাটের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে বেঙ্গালুরুর ঋণ উদ্ধার ট্রাইব্যুনালের তরফ থেকে বলা হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ করেননি পলাতক শিল্পপতি। তিনি রিকভারি অফিসারকে জমা দেননি ৪০ মিলিয়ন ডলার। 

গত মাসের ১৮ তারিখ এই মর্মে সুপ্রিম কোর্টকে চিঠি লিখেছিলেন রিকভারি অফিসার। এদিন শুনানির সময় সেই চিঠিটি পেশ করা হয়। সুপ্রিম কোর্ট আট শতাংশ বার্ষিক সুদ সহ টাকাটি ফেরত দিতে বলেছিল চার সপ্তাহের মধ্যে। কিন্তু সেই কথায় কর্ণপাত করেননি বিজয় মালিয়া। এর আগেও সুপ্রিম কোর্ট মালিয়াকে আদালত অবমাননার জন্য চার মাসের জেলের নির্দেশ দিয়েছিল। এসবিআই সহ ব্যাঙ্ক কনসর্টিয়ামকে ৯০০০ কোটি টাকা পরিশোধ না করায় মালিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। কোর্ট এই নিয়ে যথেষ্ট কড়া অবস্থান নিলেও ভ্রুক্ষেপ করছেন না মালিয়া। বর্তমানে ইংল্যান্ডে আছেন তিনি। কেন্দ্রের সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও এই ঋণখেলাপি শিল্পপতিকে ভারতে ফেরানোর প্রক্রিয়া এখনও বিশ বাঁও জলে।

আইনের বিভিন্ন ফাঁকফোকর ব্যবহার করে প্রত্যর্পণের প্রক্রিয়াটিকে বিলম্বিত করে দিচ্ছেন মালিয়ার আইনজীবীরা। এছাড়াও ওই দেশে অ্যাসাইলাম নেওয়ার জন্যেও আবেদন করেছেন মালিয়া। বিজয় মালিয়া ছাড়াও তাঁর ছেলে সিদ্ধার্থ ও দুই মেয়ে লীনা ও তানিয়ার থেকেও এই অদেয় টাকা উদ্ধার করা যেতে পারে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। ২০১৬ সালে চুপিসারে কয়েকশো কোটি টাকা ঋণ ফাঁকি দিয়ে ভারত ছাড়েন বিজয় মালিয়া। সবার চোখের সামনে লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন। তিনি ইউকে-র নাগরিক। অন্যদিকে তাঁর স্ত্রী ও সন্তানরা আমেরিকার নাগরিকরা। ভারত সরকার তাঁর টিকি ছুঁতে পারছে না।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু