এই মুহূর্তে

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

নিজস্ব প্রতিনিধি: কানাডায় পড়াশোনা করতে গিয়ে সহপাঠীদের হাতে খুন হলেন ২৩ বছর বয়সী ভারতীয় যুবক। যিনি মধ্যপ্রদেশের উজ্জয়নের বাসিন্দা ছিলেন। পরিবার জানিয়েছে, উচ্চশিক্ষার জন্যে কানাডা পাড়ি দিয়ে ছিলেন গুরকিরত সিংহ মনোচা নামে ওই যুবক। গত ১৪ মার্চ ফোর্ট সেন্ট জন শহরে একদল যুবক তাঁকে আক্রমণ করেন। গাড়িতে ধাক্কা মারে, যার ফলে গুরুতর আহত হন ওই ছাত্র। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই যুবকের পরিবার শোকে ভেঙে পড়েছে। তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার জন্যে পরিবারের ভারত সরকারের কাছে আবেদনে জানিয়েছেন। জানা যায়, নর্দার্ন লাইটস কলেজে ব্যবসায় ব্যবস্থাপনা নিয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা করতে কানাডা গিয়েছিলেন গুরকিরত।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন এবং শোক প্রকাশ করেছেন। নিহত ছাত্রের পরিবার গুরকিরতের এক বন্ধুর কাছ থেকে এই দুর্ঘটনার খবরটি পেয়েছেন। পরিবারের মতে, গুরকিরত কানাডায় গিয়ে পড়াশোনার পাশাপাশি ওয়ালমার্টের একটি দোকানে পার্টটাইম কাজ করতেন। নিজের ভরণপোষণের কাজ করতেন তিনি। ঘটনার দিন রাতে, ওই ছাত্রের শিফট শেষ করার পর যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন নর্দার্ন লাইটস কলেজের কিছু ছাত্র তাঁকে তাঁদের সঙ্গে নির্জন জায়গায় নিয়ে যান। সেই যুবকদের সঙ্গে আগেই বিরোধ ছিল গুরকিরতের। স্বাভাবিকভাবেই ঝগড়া শুরু হয় তাঁদের মধ্যে। এরপর কিছু যুবক তাঁকে ব্যাপক মারধর করেন এবং গাড়ি দিয়ে ধাক্কা মারেন। এই হামলায় প্রায় ১০ থেকে ১২ জন যুবক জড়িত ছিলেন। কানাডিয়ান কর্তৃপক্ষ পরে হাসপাতালে গুরকিরতের পরিচয় নিশ্চিত করেছেন।এবং পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে গুরকিরতের দেহ।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এই মামলায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গুরকিরতের দেহ ভারতে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে আইনি আনুষ্ঠানিকতার কারণে তাঁর প্রত্যাবাসনে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। তবে তাঁর পরিবারট প্রক্রিয়াটি দ্রুত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। নিহতের পরিবার আরও জানিয়েছেন, ঘটনার ঠিক একদিন আগে গুরকিরত তাঁর বাবা গুরজিৎ সিং মনোচার সঙ্গে শেষ কথা বলেছিলেন। তার বাবা একটি খাদ্য প্রদর্শনী থেকে ফিরছিলেন। তখনই প্রদর্শনী নিয়ে তাঁদের মধ্যে শেষ কথোপকথন হয়। গুরকিরত উজ্জয়িনীর কারমেল কনভেন্ট স্কুলে তাঁর স্কুলজীবন শেষ করেছিলেন এবং পরে বিক্রম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে উচ্চশিক্ষার জন্যে কানাডায় চলে যান তিনি। কানাডায় যাওয়ার আগে, বাবার ব্যবসা দেখাশোনা করতে গুরকিরত।

Published by:

Share Link:

More Releted News:

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ