এই মুহূর্তে

নাড্ডার জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন, কে তিনি?

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নিযুক্ত হলেন নীতিন নবীন। রবিবার (১৪ ডিসেম্বর) জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হয়ে দলের পরবর্তী জাতীয় সভাপতির নাম ঘোষণা করল পদ্মশিবির। তবে জেপি নাড্ডার পরে বিজেপির পরবর্তী কার্যকরী সভাপতি কে হবেন, তা নিয়ে বিতর্ক চলছিল। এমনকি বেশ কয়েকজন নেতার নাম নিয়েও বিস্তর জল্পনা চলছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে নীতিন নবীনের নাম কখনও আলোচনায় আসেনি। অবশেষে নীতিন নবীনের নাম ঘোষণা করে আবারও অবাক করে দিল বিজেপি। তবে নিতিন নবীন কে? জানেন?

নীতিন নবীন সিনহা মুলত বিহার সরকারের সড়ক নির্মাণ মন্ত্রী এবং বাঁকিপুরের পাঁচবারের বিধায়ক। তিনি কায়স্থ সম্প্রদায়ের। প্রবীণ বিজেপি নেতা নবীন কিশোর সিনহার ছেলে তিনি। নীতিন নবীনের বয়স এখন মাত্র ৪৫ বছর। সেই কারণেই তিনি বিজেপির এই দায়িত্ব গ্রহণকারী সর্বকনিষ্ঠ বিজেপি নেতা। কারণ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বিজেপি র জাতীয় সভাপতি হয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ৫০ বছর। নীতিন নবীন তাঁর থেকেও ছোট। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে প্রায় ৮৪,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। শত্রুঘ্ন সিনহার ছেলে লাভ সিনহাকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন তিনি। ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি নীতিন নবীনকে তাদের ইনচার্জ হিসেবে নিযুক্ত করেছিলেন। এই নির্বাচনে দলটি নিরঙ্কুশ জয়লাভ করেছিল। নীতিন নবীনের সরকার এবং সংগঠন উভয় ক্ষেত্রেই যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।

২০০৬ সালে প্রথমবার তিনি উপনির্বাচনে জয়লাভ করেছিলেন। নীতিন নবীন পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের পাঁচবারের জয়ী বিধায়ক। সেখানকার জনসাধারণের আস্থা অর্জন করেছেন। তিনি প্রথমবার ২০০৬ সালের উপনির্বাচনে জয়লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি ২০১০, ২০১৫, ২০২০ এবং ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে, তিনি ৯৮,২৯৯ ভোট পেয়ে RJD প্রার্থী রেখা কুমারীকে পরাজিত করেন, যা এখনও পর্যন্ত তার সবচেয়ে বড় জয়। নীতিন নবীন পটনায় জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা নবীন কিশোর প্রসাদ সিনহা ছিলেন একজন প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন বিধায়ক। বাবার মৃত্যুর পর, নীতিন নবীন সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন এবং দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে রাজনীতিতে প্রবেশের আগে, তিনি ভারতীয় জনতা যুব মোর্চায় সক্রিয় ভূমিকা পালন করে ছিলেন, যেখানে তাঁর সাংগঠনিক দক্ষতা প্রশংসিত হয়েছিল। গত বছরের লোকসভা নির্বাচনের পর, বিজেপি জেপি নাড্ডাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করে। তারপর থেকে, দলের নতুন জাতীয় কার্যকরী সভাপতির আসন ফাঁকা ছিল। নাড্ডাকে ২০২০ সালে দলের জাতীয় সভাপতি নিযুক্ত করা হয়েছিল। জাতীয় সভাপতি হিসেবে তাঁর মেয়াদ ২০২৪ সালের জুনে শেষ হয়েছে। তারপর থেকে তাঁর মেয়াদ বৃদ্ধি পাচ্ছিল। অর্থাৎ নতুন জাতীয় সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত, নীতিন নবীন এই পদের দায়িত্বে থাকবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘোড়া কেনাবেচার ভয়! দলের কাউন্সিলরদের পাঁচতারা হোটেলে নজরবন্দি বানালেন শিন্ডে

‘রেশন কার্ড থাকলেই মাসে মিলবে ২,০০০ টাকা, বিনে ভাড়ায় চড়া যাবে বাসে’, নির্বাচনী প্রতিশ্রুতি জয়ার দলের

‘‌আমি ফিরে আসতে চাই’‌, পাকিস্তানে বিয়ের পর ভারতীয় মহিলার অডিও ক্লিপ ভাইরাল

গ্রাহকদের জোর ধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক, বিনা পয়সায় আর মিলবে না এই পরিষেবা

মৃত্যুপুরী ইরান থেকে দিল্লি ফিরে ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ভারতীয়রা

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ