মৃত অনুপ্রবেশকারীর দেহে লাথি, কে এই চিত্রসাংবাদিক?

চিত্র গ্রাহক বিনয় বানিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি : একটি ভিডিয়ো ঘিরে  তোলপাড় সংবাদমাধ্যম। ভিডিয়োটি অসমের বেআইনি দখলদারদের  বিরুদ্ধে পুলিশের অভিযানকে কেন্দ্র করে। অভিযান চলে বৃহস্পতিবার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল। ভিডিয়োতে দেখা গিয়েছে এক চিত্র সাংবাদিককে। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে চিত্র সাংবাদিকের নাম বিনয় বনিয়া। তাঁকে নিয়ে কেন এত হৈচৈ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে,   সশস্ত্র পুলিশের সঙ্গে ওই চিত্র সাংবাদিক। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করছেন। পুলিশের গুলিতে অনুপ্রবেশকারী মারা যাওয়ার পর তাকে দেখা গেল মৃতদেহ লক্ষ্য করে এক নিশ্বাসে দৌড়তে।  মৃতের বুকের ওপর জোড়া পায়ে লাথি। পরে কিল-ঘুষি।  পুলিশ পরে ওই চিত্র সাংবাদিককে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দুর্লভ মুহূর্ত। সংবাদমাধ্যমেও ছিঃছিক্কার। সংবাদমাধ্যমের কোনও কর্মী বা চিত্র সাংবাদিকের এটাই কী ধর্ম।

এই সেই মুহূর্তচাপে পড়ে পুলিশ ওই চিত্রগ্রাহকে গ্রেফতার করেছে। কিন্তু কে এই চিত্র সাংবাদিক?

জানা গিয়েছে, অভিযান পূর্বপরিকল্পিত। অভিযান ক্যামেরাবন্দি করতে জেলা প্রশাসন বিজয় বনিয়া নামে এক ফটোগ্রাফারকে ভাড়া করে। বিজয় বনিয়ার বাড়ি দারাং জেলায়। সরকারি ভাষায় বেআইনি অভিযান ক্যামেরাবন্দি করতে বনিয়াকে নিয়ে যায় জেলা প্রশাসন। আর সেই অভিযানে গিয়ে সে  কার্যত প্রশাসনের একজন কর্মীর দায়িত্ব পালন করে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই ঘটনা। নানা প্রান্ত থেকে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা ফুঁসতে শুরু করে। চাপে পড়ে পুলিশ ওই চিত্রগ্রাহককে গ্রেফতার করে। অসম পুলিশের ডিআইজি ভাস্কর জ্যোতি মহান্তি জানিয়েছেন, ওই চিত্রগ্রাহকে চিহ্নিত করা হয়েছে। চিত্র গ্রাহকের নাম বিনয় বনিয়া। সিআইডি ওই চিত্রগ্রাহকে গ্রেফতার করেছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের