মৃত্যুর দুই সপ্তাহের মধ্যে গ্রেফতার জুবিনের ম্যানেজার ও নর্থ-ইস্ট আয়োজক, ঘটনার মোড় কোন দিকে?

অসম সরকার গায়কের মৃত্যুর তদন্তের জন্যে বিশেষ দল গঠন করেছে। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে একের পর এক রহস্যের উদ্ঘাটন হচ্ছে। তাঁর মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় বলে দাবি গায়কের পরিবার এবং তাঁর ভক্ত-সমর্থকদের। কেননা গায়কের ময়নাতদন্তে র রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নন অনুরাগীরা। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গিয়েছেন জুবিন গর্গ। তিনি নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন বলে জানা যায়। সেখানে স্কুবা ডাইভিং-এর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা যায়। কিন্তু গায়কের পরিবারের দাবি, সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিনের। কারণে গায়কের মৃগী রোগ ছিল। তাই তিনি স্কুবা ডাইভিং কিছুতেই করতে পারেন না। তাঁর শরীর খারাপ জেনেও তাঁকে ডেকে নিয়ে গিয়েছিলেন নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকেও তার মৃত্যুর জন্যে দায়ী করে গ্রেফতার করা হয়েছে। অসম সরকার গায়কের মৃত্যুর তদন্তের জন্যে বিশেষ দল গঠন করেছে। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেননা জানা গিয়েছে, জুবিনের ডুবে যাওয়ার ঘটনার সময়ে তাঁরা গায়কের সঙ্গে উপস্থিত ছিলেন। সুতরাং গায়কের মৃত্যুর কারণ উদঘাটনের জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে ফেরার কিছুক্ষণ পরেই মধ্যরাতে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে উত্তর-পূর্ব ভারত উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে। আর জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুরুগ্রামের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে। খবর অনুসারে, সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্ত উভয়কেই গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহে তাদের দুজনের বিরুদ্ধেই লুকআউট নোটিশ জারি করা হয়েছিল।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন যে, ৬ অক্টোবর গুয়াহাটিতে তদন্ত দলের সামনে শ্যামকানু মহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মা উভয়ের বক্তব্য রেকর্ড করা হবে। তাই তাদের দুজনকেই গ্রেফতার করে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। অসম সরকার জুবিন গর্গের মৃত্যুর তদন্তের জন্য বিশেষ পুলিশ মহাপরিচালক (ডিজিপি) এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে। এসআইটি এর আগে শর্মার গুয়াহাটির বাড়িতে প্রায় দুই ঘন্টা তল্লাশি চালিয়ে ছিল। বেশ কয়েকটি নথি জব্দ করা হয়েছিল। এদিকে জুবিন গর্গের ঘনিষ্ঠরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে স্কুবা ডাইভিং কীভাবে তার মৃত্যুর কারণ হতে পারে। গায়কের মৃত্যু ঘিরে রহস্য উদঘাটনের জন্য একটি পূর্ণাঙ্গ তদন্ত চলছে। জুবিন গার্গের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য দুটি ময়নাতদন্ত করা হয়েছিল। এরপর, গুয়াহাটিতে গায়ককে শেষকৃত্য করা হয়। জুবিনকে শেষ বিদায় জানাতে ভক্তদের একটি সমুদ্র জড়ো হয়েছিল। যা কিনা লুমকা ওয়ার্ল্ড অফ রেকর্ডে নাম লিখিয়েছিল।

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধিক্কার AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর