রামকৃষ্ণ গিয়েছিলেন পুজো দেখতে, সাড়ে তিনশো বছরের পুজো এবার ভদ্রবাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পুতুল খেলা, রামলীলা পাঠ, যাত্রাপালা– কী না হত পুজোর সময়। এখন আর অবশ্য এতসব আয়োজন হয় না বাঁকুড়ার কোতলপুরের ভদ্রবাড়ির দুর্গাপুজোয়। কালের নিয়মে হারিয়ে গিয়েছে জৌলুসও। তবে আজও এই রাজবাড়ির পুজো ঘিরে এলাকার মানুষদের মধ্যে উদ্দীপনায় এতটুকু ভাটা পড়েনি।

লোকমুখে কথিত, কোতলপুরের ভদ্র পরিবারের সদস্যরা মনসামঙ্গল-খ্যাত চাঁদ সওদাগরের প্রকৃত উত্তরপুরুষ। মনসামঙ্গল উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও সাত সাগর আর তেরো নদীতে ডিঙা ভাসিয়ে ব্যবসা করতে যেতেন দূর দূরান্তে।

মূল ব্যবসা ছিল লবণের আমদানি-রফতানি। নুন ব্যবসায় ফুলে-ফেঁপে ওঠা ভদ্র পরিবার প্রায় সাড়ে তিনশো বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়চাঁদের কাছ থেকে কোতুলপুর লাগোয়া উর্বর ১৭টি তালুকের জমিদারি সত্ত্ব কিনে নেয়। তবে এই বিরাট জমিদারির সময় অবশ্য দুর্গাপুজোর সূচনা হয়নি ভদ্রকবাড়িতে, বরং হয়েছিল জমিদারি পত্তনের সময়ে। ওইসময় সাতমহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ।

শুরুতে খুবই জাঁকজমকভাবেই হত পুজো। তবে কথিত আছে, ১৮৮০ সালের ১০ অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরমহংসদেব একবার পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কোতুলপুরের এই ভদ্রবাড়িতে। তারপর থেকে ভদ্রবাড়ির দুর্গাপুজোর খ্যাতিও ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে ভদ্র পরিবার দু’টি ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যায় পুজোও। দুই ভদ্র পরিবারে সমান তালে শুরু হয় দুর্গার আরাধনা। জমিদারি প্রথা বিলোপের সঙ্গে সঙ্গে ভদ্রবাড়ির কোষাগারেও ক্রমশ টান পড়তে শুরু করে। ফলে ক্রমেই ফিকে হয়েছে পুজো। সময়ের নিয়মে এবং সংস্কারের অভাবে এখন পলেস্তরা খসে গিয়ে বেরিয়ে পড়েছে সাতমহলা বাড়ির ইট, দুর্গামণ্ডপের অবস্থাও প্রায় একইরকম। আজও এই পুজোর আয়োজনে বাড়ির সদস্যদের সঙ্গে সমান তালে অংশগ্রহণ করেন এলাকার মানুষজন।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের