দিক পরিবর্তনে দুর্গার রূপ বদলে গেল রক্তবর্ণে

একবছর পুজোর নবমীতে বাড়ির তৎকালীন কর্তা রাঘবরাম ভট্টাচার্য চণ্ডীপাঠ করছিলেন। কিন্তু তিথি চলে যাওয়ার আগে তা শেষ করার জন্য অনেকটাই দ্রুত চণ্ডীপাঠ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: অবিভক্ত বাংলায় শুরু হওয়া অনেক দুর্গাপুজোই বঙ্গভঙ্গের সময় বা পরে এপার বাংলায় চলে আসে। এক্ষেত্রে বনেদিবাড়ির পুজোর সংখ্যাটাই সবচেয়ে বেশি। তার মধ্যে একটি নদিয়ার ভট্টাচার্য বাড়ির পুজো। পুজোর শুরুটা হয়েছিল ঢাকায়, প্রায় সাড়ে তিনশো বছর আগে। নবদ্বীপের জগন্নাথতলায় ভট্টাচার্য বাড়িতেই এই পুজো গত ১০০ বছর ধরে হয়ে আসছে। পুজোর সূচনা নিয়ে স্পষ্ট তথ্য না থাকলেও এই পুজোর সঙ্গেই জড়িয়ে রয়েছে এক অলৌকিক ঘটনা।

ভট্টাচার্যবাড়ির দুর্গাপ্রতিমা রক্তবর্ণ, লাল টকটকে। অথচ গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকের রঙ গাত্রবর্ণ। এর কারণ জানান পরিবারের এক সদস্য কুমারনাথ ভট্টাচার্য। ঘটনা সতেরো শতকের মাঝামাঝি সময়ের। একবছর পুজোর নবমীতে বাড়ির তৎকালীন কর্তা রাঘবরাম ভট্টাচার্য চণ্ডীপাঠ করছিলেন। কিন্তু তিথি চলে যাওয়ার আগে তা শেষ করার জন্য অনেকটাই দ্রুত চণ্ডীপাঠ করেন তিনি। সেইসময় তাঁর পুত্র মনে করেন এত দ্রুত হওয়ায় চণ্ডীপাঠ শুদ্ধ হচ্ছে না। বাবাকে সেই কথা বলে রাঘবরাম পুত্রকেই চণ্ডীপাঠ করতে বলেন। বাবার কথামতো পুত্র বসলেন চণ্ডী পাঠ করতে। তবে তিনি পূর্ব দিকে মুখ করে বসায় ঘটে যায় আশ্চর্যজনক ঘটনাটি।

দেখা যায়, ক্রমশ মা দুর্গার মূর্তি দিক পরিবর্তন করে, দক্ষিণমুখো অবস্থা থেকে পশ্চিমমুখো হয়ে গেল। দেবীমূর্তি তখন রাঘবরামের পুত্রের একেবারে মুখোমুখি। একইসঙ্গে মা দুর্গার গাত্রবর্ণও ক্রমশ বদলে যেতে থাকে। ধীরে ধীরে সম্পূর্ণ রক্তবর্ণ হয়ে যায় মা দুর্গার রঙ। এদিকে চণ্ডীপাঠরত রাঘবরামের ছেলের শরীর তখন ক্রমশ ফ্যাকাসে হতে শুরু করে। শেষে তাঁর দেহ প্রায় রক্তশূন্যই হয়ে পড়ল। পুজোর শেষে সেদিনই মারা যান তিনি। সেই বছর থেকে আর চণ্ডীপাঠ হয় না ভট্টাচার্য বাড়ির পুজোয়। এবং প্রতিবছর দুর্গার রঙও করা হয় রক্তবর্ণের।

অন্যান্য বনেদিবাড়ি থেকে নবদ্বীপের ভট্টাচার্য বাড়ির পুজোয় রয়েছে অনেক ভিন্ন নিময়। মা’কে এ বাড়িতে বোয়াল মাছ ও থোড় দিয়ে ভোগ দেওয়া হয়। আগে বলির প্রথা থাকলেও এখন শুধুই কুমড়ো বলি হয়।

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর