মহাসাড়ম্বরে শুরু হয়ে গেল ট্যাংরার দাস বাড়ির পুজো, চলবে আগামী ১৮ দিন

পটুয়াপাড়ায় দুর্গা প্রতিমায় তুলির শেষ টান এখনও পড়েনি, তার মধ্যেই বুধবার খাস কলকাতার একটি বাড়িতে বোধন হয়ে গেল দেবী দুর্গার। আগামী ১৮ দিন ধরে চলবে এই বনেদী বাড়ির দুর্গাপুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি: পটুয়াপাড়ায় দুর্গা প্রতিমায় তুলির শেষ টান এখনও পড়েনি, তার মধ্যেই বুধবার খাস কলকাতার একটি বাড়িতে বোধন হয়ে গেল দেবী দুর্গার। আগামী ১৮ দিন ধরে চলবে এই বনেদী বাড়ির দুর্গাপুজো। ট্যাংরার শীল লেনের দাস পরিবারের পুজোর রীতি এটাই। মোট তিন ধাপে হয় পুজো। দাস বাড়ির আরাধ্য দেবতা রাধা-কৃষ্ণের পাশেই দুর্গাপুজোর আয়োজন। কলকাতার দুই প্রতিষ্ঠিত ভাই-বোন এই পুজোর প্রচলন করেছিলেন ১১ বছর আগে। কিন্তু এই অল্প সময়েই এই পুজো কলকাতার অন্যতম পারিবারিক পুজোর মর্যাদা পেয়েছে। কারণ চিরাচরিত রীতি ভেঙেও সনাতন হিন্দু ধর্মের প্রাচীন পদ্ধতি মেনেই পুজো হয় ট্যাংরার দাস বাড়িতে। নিজের হাতেই পুজো করেন বাড়ির অন্যতম সদস্য ৩৮ বছরের ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ দাস।

কৃষ্ণপক্ষের নবমী তিথির আদ্রা নক্ষত্র মেনে শুরু হওয়া এই পুজো অবশ্য পুরনো নয়। চলতি বছরে মাত্র ১২ বছরে পরল পুজোর বয়স। বুধবার কৃষ্ণপক্ষের নবমী তিথিতে পুজো শুরু হলেও তা চলবে আগামী দশমী পর্যন্ত। মহালয়া পর্যন্ত হবে নিত্যপুজো। এরপর একাদশী থেকে ষষ্ঠী পর্যন্ত হবে বিশেষ পুজো। আর সপ্তমী থেকে দশমী পর্যন্ত রীতি মেনে হবে মহাপুজো। দশমীতেই প্রতিমা নিরঞ্জন। এই পরিবার বর্তমানে আনন্দ পালিত রোডে থাকেন। কিন্তু পুজো হয় তাঁদের আদি বাড়ি ট্যাংরার শীল লেনেই। সেখানেই তাঁদের আরাধ্য রাধামাধমের মন্দির রয়েছে। বুধবারই দাস বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবে গমগম করতে শুরু করেছে। ফলে প্রকৃত অর্থেই কলকাতায় দুর্গাপুজোয় প্রথম ঢাকে কাঠি পড়ল ট্যাংরার দাস বাড়ি থেকে।

১১ বছর আগে এই পুজোর প্রচলন করেছিলেন পেশায় ইঞ্জিনিয়র প্রসেনজিৎ দাস এবং তাঁর চিকিৎসক দিদি মৌমিতা দাস। প্রথম প্রথম পূজারী হিসেবে যোগ দিতেন মৌমিতা দাস। কিন্তু বিয়ের পর তিনি আর পূজারীর আসনে বসেন না। এখন প্রসেনজিৎবাবুই পুজো করেন। তিনি জানালেন, ভারতীয় সনাতন সংস্কৃতিকে ধরে রাখাই আমাদের পুজোর মূল উদ্দেশ্য। দুর্গা একদিনের নন, প্রতিদিনের পূজ্য। এই বাড়ির পুজো সম্পন্ন হয় বিভিন্ন প্রাচীন পদ্ধতি মেনে। কখনও রঘুনন্দনের ‘দুর্গোৎসব তত্ত্বের’ উপর ভিত্তি করে আবার কখনও বিদ্যাপতির লেখা ‘দুর্গাভক্তিতরঙ্গিনী’পুস্তকে লেখা নিয়ম মেনে। আবার কখনও শূলপাণির লেখা ‘দুর্গোৎসব বিবেক’ অনুযায়ী৷ প্রসেনজিৎবাবু জানালেন, শূলপাণির লেখা ‘দুর্গোৎসব বিবেক’ রঘুনন্দন বা বিদ্যাপতির চেয়েও প্রাচীন বই৷

১৮ দিন ধরেই বা পুজো কেন? যেখানে সব পুজো যখন শুক্লা ষষ্ঠীতে শুরু হয় তখন এখানে কৃষ্ণা নবমী থেকে শুরু হয় পুজো? উত্তর দিলেন দাস বাড়ির পুজোর অন্যতম প্রবর্তক অন্যতম প্রসেনজিৎ দাস। তিনি জানান, বৃহৎ নন্দীকেশ্বর পুরাণ অনুসারে শূলপাণির দুর্গোৎসব-বিবেক গ্রন্থ মতে পুজো হওয়া উচিত কৃষ্ণা নবমী থেকে শুক্লা নবমী পর্যন্ত। সেই রীতি মেনেই আমরা পুজো করি। অন্যত্র পুজো হয় রঘুনন্দন তত্ত্ব অনুসারে।

ডার্বির পরেই বড় ঘোষণা, এফিয়ংয়ের ভিসা জটের মধ্যেই দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা ডিফেন্ডার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে