পুজোতে পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছেপূরণ হচ্ছে না মেহতাবের

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা সময় ছিল পুজো এলেই সকলে মিলে একত্রে মেতে উঠত। সারাবছর না হলেও শারদীয়ার এই ৪-৫ দিন সবাই কাজ-কর্ম বন্ধ রেখে পরিবারের সঙ্গে কাটাতে চাইতেন। উৎসবের দিনগুলিতে আপন মানুষদের সঙ্গে থাকাটা যেন ছিল বাধ্যতামূলক একটা বিষয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলে যায়। তাই হয়তো বদল এসেছে এক্ষেত্রেও। কর্ম ব্যস্ত জীবনের জন্য কোথাও গিয়ে যেন চাপা পড়ে যাচ্ছে পুজোর দিনগুলি।

গোটা বছর ধরে পুজোর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করলেও সেটা আর হয়ে উঠছে না। কোনও না কোনও কাজের চাপ এসে ভেসতে দিচ্ছে সেই সমস্ত পরিকল্পনা। তাই পুজো আসে আবার চলেও যায়। কিন্তু পরিবারের সঙ্গে করা বিশেষ পরিকল্পনাগুলো পড়েই থাকে মনের আনাচে-কানাচে।

কিন্তু মন তো এত সহজে এটা মেনে নিতে পারে না। তাই আবারও শুরু হয় আগামীর পুজোর জন্য নিত্য নতুন প্ল্যান। হ্যাঁ, দেশের অন্যতম প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের সময়টা অনেকটা এমনই। এই মুহূর্তের প্রতিনিধি দেবাশিস ভৌমিকের সঙ্গে পুজো নিয়ে বেশ কিছু কথা বললেন ‘মিডফিল্ড জেনারেল’।

ফুটবলার মেহতাব হোসেন গত কয়েক বছর পুজো পরিবারের সঙ্গে কাটাতে পারেননি বললেই চলে। প্রতিবছরই সকলের সঙ্গে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করলেও, ফুটবল জীবনের ব্যস্ততার জন্য সেটা হয়ে ওঠে না। বছর দু’য়েক আগে ফুটবলকে চিরতরে বিদায় জানালেও ফুটবল তাঁকে ছাড়েনি। তাই হয়তো ভোপালের দল মহারাজ এফসি-তে যোগ দিয়েছেন একদা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে দাপিয়ে খেলা এই খ্যাতনামা ফুটবলার।

এবারের পুজোয় পরিবারকে নিয়ে বাইরে বেড়াতে যাবেন বলে ঠিক করেছিলেন মেহতাব হোসেন। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে পুজোর কয়েকদিন কাটানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেটা আর হল না। দিন কয়েক পরই উড়ে যেতে হচ্ছে বেঙ্গালুরু। সেখানে গিয়ে মহারাজ এফসি-র ট্রেনিং শিবিরে যোগ দিতে হবে ‘মিডফিল্ড জেনারেল’-কে। মনে বেশ খানিকটা বেদনা নিয়েই এই কথা জানান তিনি। কারণ, পুজোর দিনগুলোতে প্রিয়জনদের ভীষণ মিস করেন মেহতাব। তাই শারদীয়াতে না হলেও, তারপর পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটানোর জন্য বদ্ধপরিকর লাল-হলুদের এই প্রাক্তন অধিনায়ক।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম