‘পুজো এলে বাবাকে খুব মিস করি’- সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটা সময় ছিল যখন পুজো আসলেই সঙ্গে আসত একরাশ ভালোলাগা আর তার সঙ্গে পূজাবার্ষিকী, পুজো সাহিত্য, পুজোর গান, পুজোর সিনেমা, পুজো স্পেশ্যাল আরও অনেক কিছু। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক সময় পুরানো জিনিসকে পিছনে ফেলে আসি আমরা। শারদীয়ার অর্থ এক একটা বয়সে এক এক রকম। কাজের চাপে হারিয়ে যায় পুজোর উন্মাদনা। নতুন জামার গন্ধ, নতুন জুতোয় ফোস্কা পড়া পা, আইসক্রিম, অষ্টমীর অঞ্জলি, মায়ের পাটভাঙা শাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ফিকে হয়ে আসে।

কর্পোরেট সেক্টরের কাজের চাপে আর সেভাবে হয়ে ওঠে না বন্ধুদের সঙ্গে পুজোর আড্ডা। কিন্তু ছেলেবেলা যতই হারাক মনের আনন্দকেই সঙ্গে নিয়ে কেটে যায় একটা পুজো চলে আবার আগামী বছরের পুজোর প্ল্যান। এই তালিকায় রয়েছেন টালিগঞ্জের তারকাসহ নানা ক্ষেত্রের গুণীজনেরা। এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্যের সঙ্গে পুজোর দিন গুলো কাটানোর পরিকল্পনা ভাগ করে নিলেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।

অভিনেতা, বাচিক শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় জানান, পুজো এলে বাবাকে মিস করেন তিনি। মিস করেন ছেলেবেলায় বাবার সঙ্গে কাটানো পুজো। পুজোর সময় ছোটবেলায় বাবার সঙ্গে ডিনারে যেতেন। আজ বাবা নেই তবে সেই স্মৃতি জড়িয়ে রয়েছে সুজয়প্রসাদের চিন্তনে মননে। আর তাই বছরের এই চারটে দিন ভালোলাগা আর স্মৃতিতে জড়িয়ে এক অন্যরকম পুজো কাটে তাঁর। আর সমসাময়িক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মিস করেন কয়েকবছর আগের তাঁর পুজোর কনসার্ট। পুজোয় তাঁর সেভাবে কোনও প্ল্যান নেই তবে শান্তিনিকেতনে যেতে পারেন বলে জানান।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার