এই মুহূর্তে

পুজোয় নতুন আকর্ষণ, ইকো পার্কের লেকের জলে ডবল ডেক ক্রুজে ডিনার

নিজস্ব প্রতিনিধি: ঘুরতে গিয়ে অনেকেই ক্রুজে চেপেছেন। কিন্তু যদি এমন হয়, শহর কলকাতায় ক্রুজে চেপে ঘুরতে পারেন? হ্য়াঁ, এবার এটাও সত্য়ি হতে চলেছে। প্রিয়জনের হাত ধরে নৌকাবিহার করা যাবে নিউটাউনের ইকো পার্কে। তাও আবার ডবল ডেক ক্রুজ। আসন্ন পুজোর মরশুমে আগত মানুষদের বিনোদন দিতে হিডকো-র সৌজন্য়ে ক্য়াফে একান্তে আয়োজন করছে ডিনার অ্য়াট ক্রুজ। ২৫ সেপ্টেম্বর থেকে ইকো পার্কের লেকে শুরু হওয়ার কথা ছিল এই ‘ডিনার অ্যাট ক্রুজ’-এর। কিন্তু বৃষ্টির জন্য় আপাতত নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না এই ক্রুজ।

ক্যাফে একান্তের অপারেশন ম্যানেজার মৈনাক সেন জানিয়েছেন, টানা বৃষ্টিতে লেকের জল বেড়ে গিয়েছে। আগামী শনিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ইকো পার্কের লেকে উদ্বোধন হওয়ার কথা ছিল ডিনার অ্যাট ক্রুজ পরিষেবার। কিন্তু আপাতত তা পিছিয়ে দেওয়া হচ্ছে। ‘পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আকাশ একটু পরিষ্কার হলেই আমরা নতুন দিন নির্ধারিত করব।

কীভাবে বুকিং করবেন ক্যাফে একান্তের এই ডিনার অ্যাট ক্রুজ?

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বুকিং শুরু হওয়ার কথা ছিল। আপতত আগামী সপ্তাহে বুকিংয়ের নতুন দিনক্ষণ জানানো হবে। তবে গোটা প্রক্রিয়াই হবে অনলাইনে। জনপ্রিয় বুকিং সাইট বুক মাই শো থেকে করা যাবে বুকিং। ইচ্ছুক ব্য়ক্তিরা ওয়েবসাইটে নজর রাখুন। এবার আসি বিস্তারিত তথ্য়ে। ডবল ডেক এই ক্রুজে ডিনার করতে হলে লোয়ার ও আপার ডেকে আলাদা বুকিং করতে হবে। আপার ডেকের আসনের মূল্য ১০০ টাকা। আর লোয়ার ডেকের বুকিং চার্জ লাগবে ৫০ টাকা।

প্রতিদিন ট্রিপ শুরু হবে রাত ৮টা থেকে। সময়ের ১৫ মিনিট আগে সকলকে পৌঁছে যেতে হবে ইকো পার্কের ভেতর আইফেল টাওয়ারের সামনে টাওয়ার জেটিতে। ডিনারে নিজেদের পছন্দসই খাবার অর্ডার করতে পারবেন। নন ভেজ এবং ভেড থালির মূল্য সাড়ে ছ’শো টাকা। প্রতিদিন একেকরকম খাবারের মেনু থাকবে। পুজোর মুখে এই ধরণের ক্রুজ চালু হওয়ায় খুশি সকলেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দার্জিলিংয়ে হিমালয়ান রেলে চড়িয়ে মা দুর্গাকে রংবুলের বাংলো নদীতে নিরঞ্জন

লণ্ঠনের আলো দেখিয়ে উমাকে বিদায় সংখ্যালঘুদের, সম্প্রীতির ছবি মরা মহানন্দার ঘাটে

‘আসছে বছর আবার হবে’, বিষন্ন মন নিয়ে দশমীর রাতেও মণ্ডপে-মণ্ডপে হাজির দর্শনার্থীরা

দশমীতে হয় না বিসর্জন, উত্তরের চাষি পরিবারের কুটিরে ভান্ডানি রূপে বিশ্রাম নেবেন উমা

আবারও শুরু দিন গোনা! জেনে নিন আগামী বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট, কী কী বার থাকছে ছুটি?

প্রথা মেনেই ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার, নদীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ