এই মুহূর্তে

পুজোর চারদিন ধরেই চলবে নরনারায়ণ সেবা

গতবছরের প্রতিমার ছবি

নিজস্ব প্রতিনিধি, ডোমকল: করোনাকালে বিরাট পুজোর আয়োজন মানে আদিখ্যেতা বলেই মনে হতে পারে অনেকের। কিন্তু গতবছরের মতো এবারও বেশ কয়েকটি পুজো কমিটি মূল পুজোর বাজেট কমিয়ে সমাজিক কাজে বেশি অর্থ ব্যয় করছেন। তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদের ডোমকলের বাবুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। প্রতিবছরের মতোই প্রতিমা ও মণ্ডপ আকর্ষণীয় করতে চলেছে তাঁরা। পাশাপাশি পুজোর সময় প্রতিদিন নরনারায়ণ সেবার আয়োজন করা হচ্ছে।

গতবছরের মণ্ডপ

এবছর ৪৮তম বর্ষে পদার্পণ করল ডোমকলের বাবুপাড়া সর্বজনীন। পুজো কমিটির সম্পাদক সৈকত সরকার জানান, এবার মুর্শিদাবাদবাসী এলাকাতেই বাঁকুড়ার টেরোকোটা শিল্প দেখার সুযোগ পাবেন। কারণ মণ্ডপ গড়ে উঠছে টেরাকোটার নাটমন্দিরের আদলে। মূল দুর্গামণ্ডপে ও তার পাশে থাকছে ভগবান শিবের মন্দির। প্রত্যেকবারের মতো মূল আকর্ষণ সাবেকি ডাকের সাজের প্রতিমা। বর্ধমান জেলার বনকাপাসির বিখ্যাত ডাকের সাজে সাজানো হবে আমাদের প্রতিমা। শুধু মণ্ডপ বা প্রতিমাই নয়, অভিনবত্বে ভরা থাকবে আলোকসজ্জাতেও।

বহরমপুর-করিমপুর রাজ্য সড়কের পাশে ডোমকল গার্লস স্কুল মোড়ে এই পুজোর আয়োজন করা হয়। কোভিড পরিস্থিতিতে গতবছর থেকেই মূল পুজোর বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে বিভিন্ন সমাজমূলক কাজে ব্যবহৃত করা হচ্ছে। এবছরও পুজোর চারদিন এলাকার দুঃস্থ মানুষদের বসিয়ে খাওয়ারের আয়োজন করা হচ্ছে। সম্পাদক জানিয়েছেন, কোভিড গাইডলাইন মেনেই চলছে পুজোর প্রস্তুতি। পুজোর দিনগুলিতে মণ্ডপ স্যানিটাইজের পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য স্যানিটাইজার রাখা থাকবে। বিতরণ করা হবে মাস্ক। তবে পুজোর রীতি-রেওয়াজে কোনওরকম খামতি থাকবে না বলেই জানানো হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পলাশচাবড়ী সর্বজনীনের থিম ‘ধামসা মাদলের দেশে মা আপন বেশে’

ঘাটালে ৭২ ফুটের চোখ ধাঁধানো দুর্গা প্রতিমা, নজর কেড়েছে সবার

ডিভিসি’র ছাড়া জলে যন্ত্রণা, হুগলিতে দুর্গাপুজোয় থিম ‘ছোট খানাকুল’

বহরমপুরে মা দুর্গার পদতলে অসুর রূপে বাংলাদেশের ইউনূস, দেবীর হাতে কাটা মুণ্ডুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ

মন্দিরতলায় ‘হৃদয়ের ক্যানভাসে মা’, নজর কাড়ছে সকলের

মুর্শিদাবাদের খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজা কমিটির বিশেষ চমক ডোনাল্ড ট্রাম্প রূপী ‘অসুর’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ