জগাছা ইয়ুথ কেয়ারের সুবর্ণ জয়ন্তীর পুজোর বিশেষ আকর্ষণ মণ্ডপ

Share:

নিজস্ব প্রতিনিধি, জগাছা: শুধুমাত্র দুর্গাপুজোর মধ্যে আবদ্ধ না থেকে নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বেশ কয়েকটি পুজো কমিটি। তার মধ্যে অন্যতম হাওড়ার জগাছা ইয়ুথ কেয়ার (গ্রামবাসীবৃন্দ)। এবছর এই পুজোর সুবর্ণ জয়ন্তী। আর সেই উপলক্ষ্যে পুজোর আয়োজনেও রয়েছে জাঁকজমক। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত সরকারি গাইডলাইন মেনেই চলছে প্রস্তুতি।

পুজো কমিটির সম্পাদক সুকান্ত ভুঁইয়া জানান, এবছর ৫০ বছরে পা দিল জগাছা ইয়ুথ কেয়ারের পুজো। আর তাই বিশেষ চমক থাকছে। থিমের মণ্ডপ তৈরি করা হচ্ছে হাতপাখা ও গামছা দিয়ে। তবে প্রতিমা প্রতিবারের মতোই সাবেকি। প্রতিমা গড়ে তুলছেন জনপ্রিয় মৃৎশিল্পী শঙ্কর পাল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

পুজো কমিটির সদস্যরা জানান, প্রতিবছর ষষ্ঠীর সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার দিকপাল শিল্পী থেকে কৃতিদের সংবর্ধনা দেওয়া হয় ওইদিন, হয় বস্ত্র বিতরণ। এবছরও কর্মসূচির কোনও পরিবর্তন হবে না।  একইরকমভাবে সপ্তমীর দিন অনুষ্ঠিত হবে ধুনুচির নাচ। তবে পুজোর মূল আকর্ষণ, অষ্টমীর দিন মহিলাদের নিয়ে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। নবমীর দিন বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর সরকারি গাইডলাইন মেনেই হবে বিসর্জন। পুজোর দিনগুলিতে মণ্ডপ স্যানিটাইজারের পাশাপাশি দর্শনার্থীদের মাস্ক বিলিও করা হবে।

তবে শুধু পুজোর দিনগুলিতেই নয়, সারাবছর ধরে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখেন পুজোর উদ্যোক্তারা। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহায়ক যন্ত্র বা গাড়ি বিতরণও করা হয়। যদি কোনও গরিব পরিবারের মেধাবী পড়ুয়া অর্থের অভাবে পড়াশোনা করতে না পারে, তাহলে সেই সমস্ত পড়ুয়াদের সারাবছর পড়াশোনার খরচও জোগায় এই উদ্যোক্তারা। এখানেই শেষ নয়, করোনা পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, স্যানিটাইজার সরবরাহ থেকে শুরু করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সবসময়। আমফান ও যশের কারণে বিধ্বস্ত সুন্দরবনের মানুষের কাছেও সাহায্য পৌঁছে দিয়েছেন তাঁরা।

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক