এই মুহূর্তে

ষষ্ঠ বছরেই জলের খোঁজে তাম্রলিপ্ত সেবক সঙ্ঘ

নিজস্ব প্রতিনিধি: থিম ও মণ্ডপসজ্জায় কলকাতার সঙ্গে রীতিমতো পাল্লা দেওয়া জেলার পুজোগুলির মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকের তাম্রলিপ্ত সেবক সঙ্ঘ। পুজোর বয়স খুব বেশি পুরনো না হলেও খুব কম সময়েই জেলার প্রথম সারিতে উঠে এসেছে তাদের নাম। এবার এই পুজো ষষ্ঠ বছরের। পুজোর থিম সলিল সন্ধানে অর্থাৎ জলের খোঁজে।

দিন দিন বাড়ছে দূষণ। অহরহ গাছ কেটে মানুষ প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। একাধারে জলের নিয়মিত অপচয় পরিবেশ নষ্ট করছে। দিন দিন কমে যাচ্ছে জলস্তর। এই ভাবনা থেকেই সচেতনতার বার্তা দিতে এবছর তাম্রলিপ্ত সেবক সঙ্ঘের থিম সলিল সন্ধানে। থিমের পোস্টারটি তৈরি করেছে সুমন কুণ্ডু। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মণ্ডপসজ্জার কাজ, শিল্পী অরূপ মাইতি। প্রতিমা গড়ে তুলছেন কুমোরটুলির দীপঙ্কর পাল।

তমলুকের তাম্রলিপ্ত সেবক সঙ্ঘ কয়েক বছর ধরেই থিমের নতুনত্ব এবং প্রতিমায় নজর কাড়ছে। করোনা আবহে এবারের পূজোয় সামাজিক বার্তা দিতে চাইছেন উদ্যোক্তারা। সে কথা মাথায় নিয়ে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে থিম সঙ। গানটি গেয়েছেন সুলগ্না, নির্মাল্য। গানটি লিখেছেন অভিষেক, সুর দিয়েছেন প্রিতম। তমলুক, কাঁথি, এগরা, হলদিয়া, মহিষাদল-সহ জেলার নজরকাড়া প্যান্ডেল ও থিম দেখতে ভিড় জমান সারা জেলারই মানুষ। এলাকায় তো এই পুজো জনপ্রিয় বটেই, একইসঙ্গে কলকাতা ও পাশ্ববর্তী এলাকা থেকেও এই পুজো দেখতে মানুষ ছুটে আসেন।

তবে গতবছরের মতোই কোভিড নিয়ে রাজ্যের সমস্ত গাইডলাইন মেনেই চলছে পুজো প্রস্তুতি। পুজোর দিনগুলিতে মণ্ডপ স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। থাকবে আগত দর্শনার্থীদের জন্য স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থাও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পলাশচাবড়ী সর্বজনীনের থিম ‘ধামসা মাদলের দেশে মা আপন বেশে’

ঘাটালে ৭২ ফুটের চোখ ধাঁধানো দুর্গা প্রতিমা, নজর কেড়েছে সবার

ডিভিসি’র ছাড়া জলে যন্ত্রণা, হুগলিতে দুর্গাপুজোয় থিম ‘ছোট খানাকুল’

বহরমপুরে মা দুর্গার পদতলে অসুর রূপে বাংলাদেশের ইউনূস, দেবীর হাতে কাটা মুণ্ডুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ

মন্দিরতলায় ‘হৃদয়ের ক্যানভাসে মা’, নজর কাড়ছে সকলের

মুর্শিদাবাদের খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজা কমিটির বিশেষ চমক ডোনাল্ড ট্রাম্প রূপী ‘অসুর’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ