নতুন ট্রেন্ডে গা ভাসিয়েই পুজোর ‘পরব’

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পুজো। পুজো মানেই অনেক কেনাকাটা আর দেদার শপিং। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এসেছে বিভিন্ন ফ্যাশন ট্রেন্ড। এই সবকিছুই ফুটে ওঠে পুজোর আগে বিভিন্ন প্রদর্শনী কিংবা মেলাতে। তবে মহামারীতে পাল্টে গিয়েছে অনেক কিছুই। সম্প্রতি দক্ষিণ কলকাতার মহানির্বাণ রোড সংলগ্ন একটি ক্যাফেতে আয়োজিত হল এরকমই একটি প্রদর্শনী ‘পরব’। অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়, অভিনেতা ও বাচিক শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এছাড়াও সময়িতা চক্রবর্তী তিনজনের ভাবনায় ও হাতে গড়া জিনিস দিয়েই  আয়োজিত হয়েছিল প্রদর্শনীটি।

যেখানে ছিল দেবযানী চট্টোপাধ্যায়ের নিজস্ব বুটিক ‘ওই সে-র’ শাড়ির বিভিন্ন কালেকশন। মূলত এবং সিল্ক এবং কটনের। এক কথায় বলা চলে বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টাই করেছেন দেবযানী। শাড়ি থেকে শুরু করে স্কার্ফ ও কুর্তিসহ বিভিন্ন জিনিস ছিল এদিন। এছাড়াও ছিল সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের নিজের হাতে তৈরি সেরামিট ও মল্টেন ক্লে দিয়ে বানানো রকমারি গহনা। সময়িতা চক্রবর্তীর হাতে বানানো ক্রোশেট জুয়েলারি অর্থাৎ ছোটবেলায় আমরা যে কুরুশের কাজ দেখেছি সেই কুরুশ দিয়ে বোনা বিভিন্ন গয়না।

সময়িতা চক্রবর্তী ও সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের গহনার কালেকশন সম্পর্কে জানতে চাওয়া হলে,  তাঁরা জানান বিদেশে এই ধরনের গহনা ভীষণভাবে প্রচলিত। তবে এদেশের মানুষ এখনও এগুলিকে আয়ত্ত করতে পারেননি। তবে তাঁদের আশা এরকম ভাবেই ধীরে ধীরে এখানকার মানুষ এই ধরনের গয়না সম্পর্কে অবগত হবেন।  সেরামিকের গয়না পড়ার আলাদা একটা আর্ট ও  আলাদা একটা ভঙ্গিমা আছে জানান সুজয়প্রসাদ।

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা! লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করল মহিলারা

বক্সঅফিসে সুনামি! বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় ছাড়াল অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’-এর

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের