এই মুহূর্তে

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র ছবিতে দেবের সঙ্গে অভিনয়ে সহ-পুলিশ কমিশনার আলোক সান্যাল

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় জোরকদমে চলছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শুটিং। দিন কয়েক আগেই ছবির শুভ মহরৎ হয়েছে। ছবি শেয়ার করে নিজেই সুখবর দিয়েছেন তারকা-সাংসদ দেব। পদ্মশ্রী সম্মানিত উত্তরবঙ্গের করিমুল হকের জীবন এই ছবিতে দেখাতে চলেছেন দেব। কলকাতার ভারতলক্ষ্মী স্টুডিওতে চলছে ছবির শুটিং। মঙ্গলবার ছিল ছবির দ্বিতীয় দিনের শুটিং। জানা যাচ্ছে, নিজের জীবনী চিত্রের শুটিং দেখতে শহরে এসেছেন খোদ বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক। মঙ্গলবার ভারতলক্ষ্মী স্টুডিওতে ছবির শুটিং দেখেছেন তিনি। এছাড়া ছবিতে আরও চমক রয়েছে। সূত্রের খবর, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-তে দেবের সঙ্গে অভিনয় করবেন এসিপি আলোক সান্যাল। এটাই তাঁর প্রথম সিনেমা হবে।

গত রবিবার থেকে এই স্টুডিওতেই ছবির শুটিং করছেন দেব এবং ছবির অন্যান্য কলাকুশলীরা। যদিও দেব ছাড়া ছবিতে আর কারা আছেন তা জানা যায়নি। তবে জানা গিয়েছে, শুটিংয়ে যোগ দিয়েছেন ইন্দ্রাশিস রায়। প্রশাসনিক পদ সামলানোর পাশাপাশি এসিপি অলোক অসংখ্য ধারাবাহিক, সিরিজে অভিনয় করেছেন। তাঁকে সবাই ‘তারকা পুলিশ’ নামেই চেনে। বর্তমানে অলোক অভিনয় করছেন স্নেহাশিস সান্যালের জনপ্রিয় ধারাবাহিক ‘আজকের পরশুরাম’-এ। ধারাবাহিকে তিনি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের ভূমিকায় রয়েছেন। তবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে আলোককে কোন চরিত্রে দেখা যাবে, তা জানা যায়নি। কিন্তু গুঞ্জন, উত্তরবঙ্গের এক চা বাগানের ম্যানেজারের ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে। কারণ একটি চা বাগানে চাকরি করতেন করিমুল। আর করিমুলের চরিত্রে অভিনয় করবেন দেব।

ছবিটি সম্ভবত ২০২৬ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পেতে পারে। আসলে সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স না পাওয়ায় বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন করিমুলের মা। তার পর থেকেই নিজের বাইককে ‘অ্যাম্বুল্যান্স’ বানিয়ে বিনামূল্যে দরিদ্র রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন করিমুল। সেই কারণে করিমুলের নাম হয়েছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। তাঁর এই মহান উদ্যোগকে কুর্নিশ জানিয়ে তাঁকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করা হয়েছে। করিমুলের এই সেবামূলক কাজ উদ্বুদ্ধ করেছে দেবকে। সেই কারণেই তিনি তাঁর জীবনী দিয়ে ছবি বানাতে উদ্যোগী হয়েছেন। ছবির পরিচালনায় রয়েছেন বিনয় মুদগীল। এছাড়া এ বছর আরও দুইটি ছবি মুক্তি পাবে দেবের। একটি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, অন্যটি ‘টনিক 2’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরিয়ানভি গানে অশ্লীল শব্দ ব্যবহার, ফের আইনি বিপাকে র‍্যাপার বাদশা

মাঠে হার্দিক খেলছেন, গ্যালারিতে ছেলে অগস্ত্যকে আগলে রাখলেন প্রেমিকা মাহিকা

ফের ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা, ‘রাঙামতী’, ‘বিদ্যা ব্যানার্জি’-কে টপকে টিআরপি’র শীর্ষে কে?

৬৬ বছরে মা হচ্ছেন নীনা গুপ্তা! শাড়ির ফাঁকে স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প, জল্পনা তুঙ্গে

জন্মদিনে খালি পায়ে ৩,৫৫০টি সিঁড়ি ভেঙে তিরুমালা ভেঙ্কটেশ্বরে পুজো দিলেন জাহ্নবী

ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে ভক্তের সঙ্গে বিরোধ বরুণ ধাওয়ানের, কিন্তু কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte