এই মুহূর্তে




দেব-রুক্মিনী থেকে রঞ্জিত মল্লিক, খরাজ মুখোপাধ্যায়ের ছেলের রিসেপশনে চাঁদের হাট

নিজস্ব প্রতিনিধি: টলিউডেও চলছে বিয়ের মরসুম। ২৮ নভেম্বর চুপিসারে বিয়ের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। প্রবাসী আইটি কর্মীকে বিবাহ করেছেন অভিনেত্রী। একই দিনেই ছিল টলিউডের বিখ্যাত অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু তথা তমোঘ্ন মুখোপাধ্যায়ের রিসেপশন। যেখানে একেবারে চাঁদের হাট বসেছিল। টলিউডের মোটামুটি সকল তারকারাই নিমন্ত্রণ রক্ষা করেছেন। দীর্ঘদিনের প্রেমিকাকে রোজাকে বিয়ে করেছেন তমোঘ্ন। এদিন বৌভাতের অনুষ্ঠানে খরাজের ছেলে ধূসর রঙের পঞ্জাবিতে সেজেছিলেন এবং রোজার স্বামী পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে বেনারসী পরেছিলেন। অনুষ্ঠানে রুক্মিণীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন দেব।

তিনি কালো কোট-প্যান্ট পরেছিলেন। রুক্মিণী পরে ছিলেন ফ্লোরাল প্রিন্টেড গাউন। এছাড়াও আমন্ত্রিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। বিহু ও রোজাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন সস্ত্রীক কাঞ্চন মল্লিক এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন লাল বেনারসী, নীল রঙের ব্লাউজ এবং গলায় ভারী গহনায় সেজেছিলেন ঋতুপর্ণা। অন্যদিকে কাঞ্চন-শ্রীময়ী সেজেছিলেন নীল পোশাকে। শ্রীময়ীর পরনে ছিল নীল বেনারসি এবং কাঞ্চন পরেছিলেন নীল শেরওয়ানি। ছেলের রিসেপশনে সবথেকে ব্যস্ততম ব্যক্তি ছিলেন খরাজ। ধুতি-পাঞ্জাবিতে একেবারে বরকর্তা সেজে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। শতব্যস্ততা সত্ত্বেও দাঁড়িয়ে থেকে অতিথিদের আপ্যায়ন করতেও ভোলেননি তিনি।

গিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, তাঁর স্ত্রী ও মেয়ে। কমলা রঙের টিশার্ট কালো প্যান্টে একেবারে দাবাং স্টাইলে তিনি অনুষ্ঠানস্থলে আসেন। নব দম্পতিকে অভিনন্দন জামাতে এসেছিলেন মমতা শঙ্কর, কমলিনী-সহ টলিউডের একাধিক তারকা। এছাড়া কুশল চক্রবর্তী, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, স্বরূপ বিশ্বাসও রিসেপশনে আমন্ত্রিত ছিলেন। এছাড়াও রূপম ইসলাম, আবির চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, শিবপ্রসাদ, নন্দিনী রায়ও বিহু-রোজাকে আশীর্বাদ করতে তাদের রিসেপশনে গিয়েছিলেন। উল্লেখ্য, খরাজ মুখোপাধ্যায়ের পুত্র বিহু মুখোপাধ্যায় ইতিমধ্যেই টলিউডে ডেবিউ করেছেন।তাঁর প্রথম ছবি ‘বসন্ত বিলাপ’। অন্যদিকে তমোঘ্নর স্ত্রী রোজার ‘মোক্ষা কলকাতা’ নামের একটি ব্যান্ড আছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

‘শাহরুখ মেসির সঙ্গে ছবি তুলতে পারলে শুভশ্রী কেন নয়?’ যুবভারতী বিতর্কে স্ত্রীর পাশে রাজ

শিল্পা শেঠির মালিকানাধীন পানশালায় চরম বিশৃঙ্খলা, ঘটনা গড়াল হাতাহাতিতে

‘মেসিকে দেখতে এসে মাসিকে দর্শন’, শুভশ্রীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন যুবভারতীর দর্শকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ