এই মুহূর্তে




চোখের জলে ‘অনুরাগের ছোঁয়া’-র অন্তিম শুটিং সারলেন স্বস্তিকা-ধ্রুব

নিজস্ব প্রতিনিধি: হয়ে গেল অনুরাগের ছোঁয়ার অন্তিম শুটিং। শেষ হল সাড়ে তিন বছরের যাত্রা। স্টার জলসার পর্দায় দীর্ঘ রাজত্ব করে অবশেষে বিদায় নিতে চলেছে এই মেগা আগামী ৪ ডিসেম্বর ধারাবাহিকের অন্তিম সম্প্রচার। আর শেষ শুটিংয়ে এসে কেঁদে ভাসালেন কলাকুশলীরা। অনুজা, মিশকা থেকে সুদীপা, আদিত্য, সকলের মুখেই কমবেশি মন খারাপের আভাস। তবে মন খারাপ করে নয়, বরং শেষ দিনে সেলিব্রেশনের পরিবেশ ছিল শুটিং সেটে। মাত্র কয়েক সপ্তাহ হয়েছে পুরোনো অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হয়েছে ধারাবাহিকে। স্বস্তিকা ঘোষ ছাড়া পুরোনো আর কলাকুশলীরা নেই। বদলে এসেছে একঝাঁক নতুন কলাকুশলী। কিন্তু তাদের বেশিদিন রাজত্ব করার আগেই শেষ হচ্ছে মেগা।

আজ সেটে দেখা গেল অন্য দৃশ্য। আর কয়েকদিন পরেই এই সিরিয়াল চারবছর পূর্ণ করত। ক্যামেরার ভিতরে ছোট দীপা থেকে নতুন প্রজন্মের সুদীপা পর্যন্ত গল্পের অনেক মোড় দেখেছে দর্শক। কিন্তু শট শেষ হলেই সকলে এক পরিবার। আড্ডা দেওয়া থেকে দুপুরে একসঙ্গে খাওয়াদাওয়া সবটাই ছিল পরিবারের মতো। আর তাঁদের এই আনন্দের সাক্ষী থাকত স্টুডিওপাড়ার সারমেয়রা। তাদের খেতে দেওয়া থেকে ওষুধ খাওয়ানো সবটাই দায়িত্ব সহকারে পালন করতেন শিল্পীরা। কিন্তু শুটিং শেষ, এরপর কে দেখবে তাদের, সে নিয়েই চিন্তিত অনুজা ওরফে সায়ন্তনী মল্লিকরা। সেই চিন্তা আছে, আর আগামিকাল থেকে কারো সঙ্গে দেখা হবে না, সেই কষ্টও আছে সকলের।

এ প্রসঙ্গে খারাপ লাগা ভাগ করে নিয়ে ধারাবাহিকের নায়ক রাহুল মজুমদার জানালেন, কারো চোখের দিকে তাকালেই কেঁদে ফেলবেন। তাই কারও দিকে তাকাচ্ছেন না। এদিন একজন ভক্ত প্রায় চার ঘণ্টা সফর করে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। বেশ কিছু ছবি কোলাজ বাঁধিয়ে তাঁকে উপহার দিয়েছেন সেই ভক্ত। এরপর শুটিং সম্পন্ন হয়ে যাওয়ার পর সবাই মিলে জমিয়ে ভুরিভোজ সেরেছেন। মেনুতে ছিল, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, ফুলকপির রোস্ট, ফিশ্‌ফ্রাই, বাসন্তী পোলাও, পাঁঠার মাংস, নলেনগুড়ের মিষ্টি। চারবছরের যাত্রা শেষে, কেক কেটে জমকালো সেলিব্রেশন হল। আবারও যেন সকলের সঙ্গে কাজ পাওয়ার সুযোগ পান সেই আশা নিয়েই প্যাকআপ হল অনুরাগের ছোঁয়া।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

‘শাহরুখ মেসির সঙ্গে ছবি তুলতে পারলে শুভশ্রী কেন নয়?’ যুবভারতী বিতর্কে স্ত্রীর পাশে রাজ

শিল্পা শেঠির মালিকানাধীন পানশালায় চরম বিশৃঙ্খলা, ঘটনা গড়াল হাতাহাতিতে

‘মেসিকে দেখতে এসে মাসিকে দর্শন’, শুভশ্রীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন যুবভারতীর দর্শকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ