এই মুহূর্তে




মৌবনীর ‘ম্যাজিক্যাল’ বিয়েতে চাঁদের হাট, ছাঁদনাতলায় স্ত্রীকে কী উপহার দিলেন সৌম্য?

নিজস্ব প্রতিনিধি: হয়ে গেল ম্যাজিক্যাল বিয়ে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সাতপাকে বাঁধা পড়লেন ‘যাদু সম্রাট’ পি সি সরকারের মেজো মেয়ে তথা অভিনেত্রী মৌবনী সরকার। পাত্র সৌম্য রায়, চন্দননগরের। কর্মসূত্রে বহুবছর বিদেশে ছিলেন তিনি। এখন অবশ্য রাজ্যেই আছেন। গতবছর খবরের কাগজে তিন মেয়ের জন্যই সুপাত্রের খোঁজে বিজ্ঞাপন দিয়েছিলেন পি সি সরকার। কয়েকজন পাত্রের সঙ্গে যোগাযোগও করেছিলেন। কিন্তু সৌম্যর সঙ্গেই মন জোড়া লেগে গিয়েছিল মৌবনীর। আর মেয়ের সম্মতিতে সবুজ সংকেত দেন পি সি সরকার এবং জয়শ্রী সরকার। শ্বশুরবাড়ির সঙ্গেও ভাল সম্পর্ক হয়ে গিয়েছে তাঁর।

অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে গতকাল সম্পন্ন হল মৌবনী এবং সৌম্যর বিয়ে। গত সপ্তাহে মেয়েকে আইবুড়োভাত খাইয়েছেন যাদু সম্রাট। শনিবার হাতে মেহেন্দি এঁকেছেন মৌবনী। হাতের মধ্যে স্পষ্ট ছিল সৌম্যর নামের প্রথম অক্ষর। এরপর গতকাল সকালে হলুদ হয়েছে মৌবনীর। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। একেবারে সাবেকিভাবে মেয়ের বিয়ে দিলেন ইন্দ্রজাল পরিবার। বিয়ের রাতে মৌবনী পেঁয়াজি রঙের বেনারসি পরেছিলেন। একেবারে বাঙালি বধূর সাজেই ধরা দিয়েছিলেন তিনি। সঙ্গে গা ভর্তি সোনার গয়না, শোলা এবং সোনার মুকুট, ভরাট কলকা, ওড়নায় সেজেছিলেন তিনি। হাতে ছিল রুপোর গাছকৌটো। আর মৌবনীর বরের সৌম্যর পরনে ছিল ঘিয়ে রঙের প্রিন্টেড পাঞ্জাবি, লাল ধুতি। সঙ্গে গলায় হার, মাথায় মুকুট। সৌম্যকে আশীর্বাদে হীরের বোতাম দিয়েছেন পি সি সরকার (জুনিয়র)। মেয়েকে নিজের হাতে সম্প্রদান করেছেন যাদু সম্রাট।

সৌম্যকে বরণ করে নিয়েছিলেন মৌবনীর মা জয়শ্রী সরকার। এরপর মৌবনী এবং সৌম্যর শুভদৃষ্টির সময় অভিনেত্রীর বোনেরা তাঁকে ঘিরে ধরেন। দিদি মানেকা নীল রঙের শাড়ি পরেছিলেন। আর মুমতাজ পরেছিলেন ঘিয়ে রঙের শাড়ি। বিয়ের সকালে গায়ের হলুদের সময় বাবা, মা, বোনেদের সঙ্গে জমিয়ে মজা করেছেন অভিনেত্রী। তাঁকে কোলে তুলে নিয়ে হইচই ও করা হয়। আর ছাঁদনাতলায় স্ত্রীকে বিখ্যাত লাবুবু ডল উপহার দেন সৌম্য। কিন্তু সেখানেও ছিল আসল রহস্য, সেখান থেকেই বেরিয়ে আসে হিরের আংটি, যা স্ত্রীকে পরিয়ে দেন সৌম্য। উপহার পেয়ে খুশিতে লাফিয়ে ওঠেন মৌবনী।  তাঁদের বিয়েতে অতিথি ছিলেন টলিউডের একঝাঁক তারকা। ছিলেন দেবশ্রী রায় থেকে অগ্নিমিত্রা পাল, পাপিয়া অধিকারী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, প্রমুখ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আচমকাই হাতে বন্দুক নিলেন শুভশ্রী, নিশানায় ‘মাসি’ বলা নেটা নাগরিকরা?

অভিনয়ে পা রাখতে চলেছেন রোনাল্ডো, কোন সিনেমায় দেখা যাবে ফুটবল আইকনকে?

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ