‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

এবার ছবির সাফল্যের জন্যে আশীর্বাদ চাইতে ছেলেকে নিয়ে বিহারের পটনায় অবস্থিত শ্রদ্ধেয় পটনা সাহিব গুরুদ্বার পরিদর্শনে গেলেন সানি দেওল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমির খানের প্রযোজনা এবং রাজকুমার সন্তোষী পরিচালিত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ অগস্ট তথা স্বাধীনতা দিবসের আগের দিন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সানি দেওল, তাঁর ছেলে করণ দেওল, প্রীতি জিনটা, শাবানা আজমি-সহ বলিউডের একগুচ্ছ দাপুটে কলা কূশলীরা। ইতিমধ্যেই প্রকাশিত ছবির টিজার-ট্রেলার দর্শকমহলে সাড়া ফেলেছে। ছবির প্রচারও জোরকদমে শুরু করে দিয়েছেন সানি। এবার ছবির সাফল্যের জন্যে আশীর্বাদ চাইতে ছেলেকে নিয়ে বিহারের পটনায় অবস্থিত শ্রদ্ধেয় তখত শ্রী হরমন্দির পটনা সাহিব গুরুদ্বার পরিদর্শনে গেলেন সানি দেওল। মাথা ঠুকে আশীর্বাদ চাইলেন।

দেশজুড়ে শিখ ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান এটি। কারণ এটি শিখধর্মের দশম গুরু গোবিন্দ সিংহের জন্মস্থান। গুরুদ্বার প্রাঙ্গণে পৌঁছনোর পর সানি এবং করণ দেওল অত্যন্ত ভক্তিভরে প্রার্থনা নিবেদন করেন এবং প্রসাদ গ্রহণ করেন। তাদের এই ভক্তি দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন গুরুদ্বার কর্তৃপক্ষ। সম্পূর্ণ তারকা তকমা ছেঁটে ফেলে পবিত্র এই তীর্থস্থানে দশম শিখগুরু গোবিন্দ সিংহ-র আশীর্বাদ নেন বাবা-ছেলে জুটি। তাঁরা ধর্মীয় আচার-অনুষ্ঠানেও অংশ নেন, প্রার্থনা করেন। গুরুদ্বার সফরের সম্পূর্ণ ভিডিয়োটি সানি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তবে গুরুদ্বারে সানি এবং করণের উপস্থিতি তাঁদের সমস্ত ভক্ত ও অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা বাবা-ছেলের জুটির এই আধ্যাত্মিক যাত্রার প্রশংসা করেছেন। এত বড় একজন তারকা হয়েও নিজের ধর্মের প্রতি এমন সম্মান মর্যাদা, নিজের ছবি মুক্তির আগে সানির গুরুদ্বার পরিদর্শনের সিদ্ধান্ত, ভক্তদের মুগ্ধ করেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Surjeet Singh (@ji_surjeetvlogs)

উল্লেখ্য, শিখধর্মে পটনা সাহিব গুরুদ্বারের অপরিসীম তাৎপর্য রয়েছে, কারণ এটি শিখধর্মের দশম গুরু গোবিন্দ সিংহের জন্মস্থান। এই গুরুদ্বারটি শিখধর্মের পাঁচটি পবিত্রতম তখত আসনের মধ্যে অন্যতম। এখানে সারা বছর হাজার হাজার ভক্তরা ভিড় জমান। অভিনেতা এই গুরুদ্বার সফরের ছবি-ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, ‘শ্রী গুরু গোবিন্দ সিংহের পবিত্র জন্মস্থান পরিদর্শন করতে পেরে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করছি।’ এদিকে ১৯৪৭ সালের ভারত বিভাজনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘বাটওয়ারা ১৯৪৭’। এখানে সানি দেওল সিকন্দর মির্জার চরিত্রে এবং করণ দেওল সিকান্দার মির্জার ছেলে জাভেদ মির্জার চরিত্রে অভিনয় করছেন।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম