জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

রিলিজ করল আলফার ট্রেলার। গত বুধবার ছবির টিজার রিলিজ করেছিল। সেখানেই অভিনেত্রীর অ্যাকশন লুকের সামান্য ঝলক নজরে এসেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! মুক্তি পেল ‘আলফা’র টিজার। ২০২৪ সালেই খবর পাওয়া গিয়েছিল যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন আলিয়া ভাট। জানা যায়, এবার ‘আলফা ওম্যান’ হিসেবে শত্রুনিধন করবেন রণবীর ঘরণী। ২০২২ সালে ‘হার্ট অফ স্টোন’ এর মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেছিলেন আলিয়া। যেখানে অভিনেত্রীকে স্পাই চরিত্রে দেখা গিয়েছিল। সেই ছবির পরে আবারও ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। হ্যাঁ, যশরাজের স্পাই থ্রিলার ‘আলফা’য় ‘অ্যাকশন’ লুকে ধরা দিতে চলেছেন কাপুরদের বউমা। অবশেষে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হল। রিলিজ করল আলফার ট্রেলার। গত বুধবার ছবির টিজার রিলিজ করেছিল। সেখানেই অভিনেত্রীর অ্যাকশন লুকের সামান্য ঝলক নজরে এসেছিল।

এবার ট্রেলারে ছবির মোটামুটি সমস্ত কাস্টকেই তুলে ধরা হল। ছবিতে আলিয়ার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন ববি দেওল এবং শর্বরী ওয়াঘ। ইতিমধ্যেই ট্রেলার সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ঝড় তুলেছে। ট্রেলারটি অ্যাকশন, সাসপেন্স, থ্রিল এবং শক্তিশালী সংলাপে ভরপুর। যা ভক্তদের উত্তেজনা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আলিয়া ভাটের শক্তিশালী অ্যাকশন অবতারটি ইতিমধ্যেই আলোচিত হচ্ছে, তাঁর আত্মবিশ্বাস, মনোভাব এবং পর্দায় শক্তিশালী উপস্থিতি মন জয় করেছে ভক্তদের। এবার তিনি বুঝিয়ে দিলেন, শুধু প্রেমের জন্য নয়, শত্রুদের পরাস্ত করতে পৃথিবীতে এসেছেন। আলিয়ার বাবার চরিত্রে অভিনীত ববি দেওলও তাঁর বিপজ্জনক ও রহস্যময় চরিত্র দিয়ে আবারও দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন। ট্রেলারে তার উপস্থিতি নগণ্য হলেও, প্রতিটি ফ্রেমে তাঁর রাফ এন্ড লুক ছিল। ভয় দেখিয়েছেন তিনি। সুতরাং এই ছবিতেও ববি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে প্রস্তুত। ট্রেলার থেকে স্পষ্ট যে, তিনি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন।

 

ট্রেলারে শর্বরী ওয়াঘের আধিপত্যও ফুটিয়ে তোলা হয়েছে। আলিয়ার সঙ্গে তাঁর অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে তাঁর তীব্র অভিব্যক্তি, সবটাই ছবির শক্তিশালী সংযোজন। তবে ছবির সবচেয়ে বড় চমক হলেন হৃতিক রোশন , যাঁকে দেখেই চেনা যাচ্ছে না। ছবিতে তাঁকে আলিয়া ও শর্বরীর জীবন রক্ষা করতে দেখা যাবে। ট্রেলারের অন্যতম আকর্ষণ হল, তুমুল অ্যাকশন, চোখধাঁধানো দৃশ্য এবং সাসপেন্সপূর্ণ গল্প। প্রতিটি দৃশ্যের সাসপেন্স রয়েছে, যা দর্শকদের ছবিটি শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী