‘দ্য কপিল শর্মার শো’তে ফিরছেন সিধু

তাহলে কি আবার ফের একবার এই জনপ্রিয় রিয়েলিটি শো-তে দেখা যাবে সিধুকে!

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালের আগে ‘কপিল শর্মা শো’তে ছিলেন নভজ্যোৎ সিং সিধু। কিন্তু তারপরেই সিধুর জায়গা আসেন অর্চনা পূরণ সিং। সম্প্রতি, পঞ্জাবে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন নভজ্যোৎ সিং সিধু। এর পরেই জোর গুঞ্জন শুরু হয়ে যায়, তাহলে কি আবার ফের একবার এই জনপ্রিয় রিয়েলিটি শো-তে দেখা যাবে সিধুকে! তাহলে সেক্ষেত্রে কী হবে অর্চনার?

এবার এই বিষয়ে সোজাসুজি মুখ খুললেন তিনি। বলি-অভিনেত্রীর কথায়, ‘সিধু সত্যিই যদি এই শো-তে ফিরে আসতে চায় তা একদিক থেকে আমার জন্য বেশ ভালোই হবে। এতদিন এই শোয়ের জন্য যেসব কাজ করতে পারছিলাম না, এবার সেসব নিশ্চিন্তে করতে পারব। প্রতি সপ্তাহে দুটো দিন আমাকে এই শোয়ের জন্য অনেক আগে থাকতেই ফাঁকা রেখে দিতে হয়। ফলে প্রস্তাব পেলেও অনেক কাজ নিতে পারিনি। বিশেষত যে সমস্ত শুটিং ভারতের বাইরে অথবা মুম্বইয়ের বাইরে সে সব করতে পারিনি এতদিন’।

পাশাপাশি তিনি আর জানিয়েছেন, ‘একই ভাবে ৬-৭ ঘণ্টা বসে থাকা, অন্যের জোক শোনা এবং পরিস্থিতি অনুযায়ী হেসে ওঠা কিংবা প্রতিক্রিয়া দেওয়াটা ঠিক কতটা কঠিন বুঝবেন যদি একদিন আমার জায়গায় প্রশ্নকারীদের কেউ বসেন। আমার তাঁদের কাছে অনুরোধ তাঁরা যেন একদিন সেটে আসেন। এসে দেখে যান গোটা ব্যাপারটা’। উল্লেখ্য, ‘দ্য কপিল শর্মা শো’-তে সিধুর প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন উঠলেও এখনও পর্যন্ত শো কর্তৃপক্ষের তরফে কেমন কোনও ঘোষণা করা হয়নি।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের