এই মুহূর্তে

মা সরস্বতী লুকিয়ে শুনছেন অরিজিৎয়ের গান, থিম-মণ্ডপে উপচে পড়া ভিড়, জানুন কোথায়

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার সুপুত্র ভুবনজোড়া গায়ক অরিজিৎ সিংহ। যাঁর খ্যাতি এখন দেশেই আটকে নেই, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। একটাই কারণ তাঁর সুন্দর কন্ঠ। তাঁর কন্ঠে বিরাজ করছেন খোদ দেবী সরস্বতী। এবার সেই গায়ককেই এবার ফুটিয়ে তোলা হল মা সরস্বতীর মণ্ডপে। হ্যাঁ, এর থেকে সুন্দর সরস্বতী পুজোর থিম আর কি হতে পারে! মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের তারা মাতলা জুনিয়র পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত তাঁর সরস্বতী পুজো মণ্ডপে অরিজিৎ সিংহের একটি প্রতিমূর্তি গঠন করা হয়েছে। তাঁদের ভাবনা ‘সৃষ্টিতে মুগ্ধ স্রষ্টা’।

সেখানেই দেখা যাচ্ছে, গিটার হাতে গান গাইছেন অরিজিৎ, আর দেওয়ালের ওপাশ দিয়ে শুনছেন দেবী সরস্বতী। কান্দি শহরের রূপপুর নিবাসী শিল্পী রাহুল বিত্তারের হাতে ফুটে উঠেছে গায়ক অরিজিৎ-সহ দেবী সরস্বতী। এই ভাবনার নিয়ে পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, ‘আমাদের জেলার ভূমিপুত্র গায়ক অরিজিৎ। তিনি সাধারণ মাটির মানুষ হিসেবেই পরিচিত। তাঁকে একবার দেখার জন্য বহু মানুষ উৎসাহিত হয়ে থাকেন। তবে আমাদের এবছর ভাবনায় ছিল গায়ক অরিজিৎ সিং-কে ফুটিয়ে তুলব।’

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ। বর্তমানে তিনি কাজের সুবাদে মুম্বই থাকেন। তবে মাঝে মধ্যেই কাজের ফুরসত পেলে মুর্শিদাবাদে চলে আসেন। আর এখানে আসলে পুরো তারকা সত্ত্বা মুছে ফেলেন তিনি। সাধারণ স্কুটিতে চেপে বাজার করেন। ছেলেদের স্কুল থেকে আনতে যান। ভক্তদের সঙ্গে মন খুলে কথা বলেন। তাই এমন একটি মানুষকে থিমে ফুটিয়ে তোলা গর্বের বিষয় বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষরা। ছবিতে দেখা গিয়েছে, বীণাপানি দেবী সরস্বতী দাঁড়িয়ে গান শুনছেন অরিজিৎ এর। যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা জেলার মধ্যে। আজ বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা রাজ্য। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একাধিক টলিউড সেলিব্রিটির বাড়িতে পুজো হয়েছে। এদিকে এখানে আর এই চিন্তাভাবনা ফুটিয়ে উঠতেই বহু মানুষের ভিড় হতে শুরু করেছে এই পুজো মণ্ডপে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘ভোলে বাবা পার করেগা’-র কাহিনী বদলাচ্ছে, দেখা যাবে না আর নীল-মধুমিতাকে, কারা আসছেন?

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ