এই মুহূর্তে




মাত্র পাঁচ মাসের প্রেম! বিদেশের মাটিতে চুপিসারে বিয়ে সারলেন তনুশ্রী, পাত্র কে?

নিজস্ব প্রতিনিধি: টলিউডে ফের বিয়ের সানাই! দিন দুয়েক আগেই সাতপাকে ঘুরেছেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। যার কন্ঠে ‘কিশোরী’, ‘গেরুয়া’-সহ একাধিক গান শুনেছে দর্শক। বর্তমানে সারেগামাপা-এর বিচারক তিনি। যাই হোক, অন্তরার বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের টলিউডে বিয়ের সানাই! তবে এবার কোনও ঘটা করে নয়, এমনকী দেশের মধ্যেও নয়! বিদেশের মাটিতে চুপিসারে বিয়ে সারলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। অনেকদিন ধরেই কলকাতার বাইরে অভিনেত্রী। জানা গিয়েছিল, লাস ভেগাসে তিনি ছুটি কাটাতে গিয়েছেন। কিন্তু আড়ালে আবডালে যে তিনি বিয়ের প্ল্যান করে রেখেছেন, তা কে জানতো! আসলে বিয়ের বিষয়টা নাকি তনুশ্রী নিজেও জানতেন না। তাঁকে একপ্রকার না জানিয়েই তাঁর প্রেমিক বিয়ের সব বন্দোবস্ত করে ফেলেছিলেন। অগত্যা কলকাতায় অবস্তানরত মা-বাবাকে ভিডিও কলে সাক্ষী রেখেই বিয়েটা সেরে ফেললেন টলি ডিভা।

পাত্র সুজিত বসু। আইটি পেশার সঙ্গে যুক্ত তিনি। টেকনোলজিস্ট দীর্ঘ ২৮ বছর ধরে বিদেশে বসবাস করছেন। আটলান্টা নিবাসী সেই পাত্রের গলাতেই মালা পরালেন টলি সুন্দরী। তবে জানা গিয়েছে, সুজিতের সঙ্গে অভিনেত্রীর প্রেমের বয়স মাত্র পাঁচ মাস। এক বন্ধুর মাধ্যমে সুজিতের সঙ্গে তাঁর আলাপ। হিরের আংটি দিয়ে তনুশ্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সুজিত। কিন্তু প্রেমের কথা ঘুনাক্ষরেও কাউকে জানতে দেন নি অভিনেত্রী। তেমনি তাঁর বিয়েটাও কাকপক্ষীতেও টের পেল না। লাস ভেগাসে স্বপ্নের বিয়েটা সেরে ফেললেন যুগলে। তবে জানা গিয়েছে, বাঙালি মতে নয়, বিদেশের মাটিতে ‘হোয়াইট ওয়েডিং’ সেরেছেন তনুশ্রী-সুজিত। অগত্যা লাল বেনারসিতে সাজা হল না তাঁর। কিন্তু হাতে শাখা-পলা পরেছেন অভিনেত্রী, পাশাপাশি বাঙালি মতে অভিনেত্রীর সিঁথিতে সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন সুজিত। সাদা গাউনে নবপরিণীতা রূপে দেখা গেল তনুশ্রীকে। আর সুজিত পরেছিলেন একেবারে কেতাদুরস্ত সাহেবি পোশাক। অর্থাৎ ক্রিস্টান বিয়ের আদলে বিয়েটা সেরেছেন তাঁরা। জানা গিয়েছে, মধুচন্দ্রিমাও বিদেশেই হবে তাঁদের।

সুজিতের জন্যে ফ্লোরিডা ট্যুর প্ল্যান করেছেন তনুশ্রী চক্রবর্তী। বিয়ের বিষয়ে একটি সংবাদমাধ্যমকে তনুশ্রী জানিয়েছেন, পাঁচ মাসেই দুজন দুজনের অনেক কাছাকাছি চলে এসেছিলেন তাঁরা। তবে দেশে ফিরে বিয়ে করব ভেবেছিলেন। কিন্তু এখানেই সেটা হয়ে যাবে, সেটা পরিকল্পনা ছিল না তাঁর। স্বামী সুজিত তাঁর কাজকে খুবই শ্রদ্ধা করেন। আর সেই থেকেই সুজিতকে ভাল লাগতে শুরু করেছিল তনুশ্রীর। সুজিত নিজেও কলকাতার ছেলে। তবে দীর্ঘদিন কর্মসূত্রে মার্কিন দেশে থাকেন তিনি। তাহলে এখন একটাই প্রশ্ন, তবে কি টলিউডকে বিদায় জানাতে চলেছেন ‘ডিপ ফ্রিজ’ অভিনেত্রী? অভিনয় ছেড়ে বিদেশেই স্বামীর সঙ্গে সংসার করবেন তিনি? না একেবারেই নয়, অভিনেত্রী জানিয়েছেন, দেশ বিদেশ মিলিয়েই সংসার করবেন তিনি। তবে দেশে ফিরে তাঁরা রিসেপশনের আয়োজন করেন কিনা, এখন সেটাই দেখার বিষয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়িতে অশান্তির ভয়ে বিধর্মী জাহিরের সঙ্গে প্রেমের খবর তিন মাস লুকিয়েছিলেন সোনাক্ষী

ছেলে বিয়ে করেছে মুসলিম অভিনেত্রীকে, রাগে অনুষ্ঠান এড়ালেন রামায়ণের ‘লক্ষ্মণ’

বিয়ে পর্যন্ত গড়িয়েছিল রেখা-ইমরান খানের সম্পর্ক, কিন্তু কেন এক হল না চার হাত?

দ্য গ্রেট খালির ৩৮ বিঘা জমি দখল, তহসিলদারদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

বিলাসবহুল বাড়ি কিনলেন ‘গোপি বহু’, বাঙালি রীতিতে হল গৃহপ্রবেশ

বক্স অফিস কালেকশনে ‘সাইয়ারা’র রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর’, এক দিনে আয় হল কত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ