এই মুহূর্তে




মুম্বই ক্রাইম দফতরে ২৫২ কোটি টাকার মাদক মামলায় শ্রদ্ধা কাপুরের দাদাকে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় নেটপ্রভাবী ওরহান অবত্রামণি ওরফে ওরির পর এবার শ্রদ্ধা কাপুরের দাদা সিদ্ধান্ত কাপুর। ২৫২ কোটি টাকার মাদক মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যে তাঁকে ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, তলবের পর তিনি মঙ্গলবার (২৫ নভেম্বর) মুম্বই ক্রাইম ব্রাঞ্চের মাদক বিরোধী সেলের (Anti Narcotics Cell) ঘাটকোপার ইউনিটে হাজির হয়েছিলেন এবং তাঁকে প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ওইদিন তিনি দুপুর ১টা নাগাদ এএনসি ঘাটকোপার ইউনিটে এসেছিলেন এবং জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা ৬টায় তিনি মুম্বই ক্রাইম দফতর থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, প্রায় পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের সময়, এএনসি পুলিশ কর্মকর্তারা ১০-১২ পৃষ্ঠার একটি জবানবন্দি রেকর্ড করেছেন অভিনেতার। তবে অভিনেতার বক্তব্য এখনও অসম্পূর্ণ বলে জানিয়েছেন মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

তবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হবে। সূত্রের দাবি, সিদ্ধান্ত কাপুর ভারতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। সম্প্রতি মায়ানগরী মুম্বইয়ের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রক দফতর ও মুম্বই পুলিশ। আর সেই অভিযানেই মাদক পাচার কারী চক্রের অন্যতম পাণ্ডা সেলিম ডোলারের নাম জানতে পারে কর্মকর্তারা। তল্লাশি অভিযানে অন্ধকার জগতের বেতাজ বাদশা দাউদ ইব্রাহিমের ইন্ধনে সংযুক্ত আরব আমিরশাহের দুবাই থেকে এই মাদকচক্র পরিচালনা করা হচ্ছে বলে জানতে পারেন তদন্তকারী অফিসারেরা। সেলিম ডোলার পুত্র তাহির ডোলারকে জেরা করে এই বিস্ফোরক তথ্য জানতে পারে পুলিশ। জেরার মুখে তাহির জানান, ‘ভারতে ও বিদেশের যে সকল জায়গা থেকে দাউদ ইব্রাহিম মাদক পার্টির আয়োজন করেছিলেন, সেখানেই নাকি হাজির থাকেন শ্রদ্ধা কাপুর, তাঁর দাদা সিদ্ধান্ত কাপুর, ওরি-সহ বলিউডের আরও তারকারা। শুধু তাই নয়, দাউদের সঙ্গে তাদের টাকার লেনদেন হয়েছে বলেও জানা গিয়েছিল।

যার পরিমাণ প্রায় ২৫২ কোটি টাকা। সেই মামলার ভিত্তিতেই সিদ্ধান্ত কাপুরকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীদ অফিসারেরা। তবে আরও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর প্রয়োজন, যার কারণে শীঘ্রই তাকে আরেকটি সমন পাঠানো হতে পারে জানিয়েছে পুলিশ। কাপুরের পাশাপাশি, ANC একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোশ্যাল মিডিয়া প্রভাবশালী ওরিকে দ্বিতীয় সমন জারি পাঠিয়েছে। তবে ২৫২ কোটি টাকার মেফেড্রোন মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পর ওরি প্রথম সমন এড়িয়ে গিয়েছেন এবং মুম্বই পুলিশের কাছে অতিরিক্ত সময় চেয়েছিলেন তিনি।তার আইনজীবী পুলিশকে বলেছে যে, তিনি বর্তমানে অনুপলব্ধ এবং ২৫ নভেম্বরের পরেই কেবল তদন্ত সংস্থার সামনে হাজির হতে পারবেন। তদন্ত চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আচমকাই হাতে বন্দুক নিলেন শুভশ্রী, নিশানায় ‘মাসি’ বলা নেটা নাগরিকরা?

অভিনয়ে পা রাখতে চলেছেন রোনাল্ডো, কোন সিনেমায় দেখা যাবে ফুটবল আইকনকে?

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ