এই মুহূর্তে

ভূমিকম্পের সময় জাপানেই ছিলেন প্রভাস, এখন কেমন আছেন ‘বাহুবলী’ অভিনেতা?

নিজস্ব প্রতিনিধি: ‘বাহুবলী’-র দশবছর পূর্তি উপলক্ষে মুক্তি পেয়েছে ‘বাহুবলী: দ্য এপিক’। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-কে মিলিয়ে ছবিটিকে একক চলচ্চিত্রে রূপ দিয়েছে নির্মাতারা। সেই ছবির প্রচারের জন্যই সম্প্রতি জাপানে উড়ে গিয়েছেন ছবির প্রধান চরিত্র প্রভাস এবং পরিচালক এসএস রাজামৌলি। কিন্তু জাপানের অবস্থা এই মূহুর্তে ভাল নয়। কারণ সোমবার (৮ ডিসেম্বর) জাপানের উত্তর পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তাই এমন পরিস্থিতিতে জাপানে প্রভাসের নিরাপদে আছেন কিনা, তা নিয়েই ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে জানিয়ে রাখি, বর্তমানে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর জন্য প্রভাস টোকিওতে রয়েছেন।  তিনি ভাল আছেন এবং অভিনেতা নিরাপদে আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘রাজা সাব’-এর পরিচালক মারুথি। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, “জাপান ভূমিকম্প এবং সুনামির সতর্কতা রয়েছে। আমাদের নায়ক এখনও সেখানে আছেন এবং আগামীকাল ফিরে আসছেন। আর প্রভাস টোকিওতে নেই। কোনও চিন্তা নেই, তিনি নিরাপদে আছেন।” সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছিল যে, রাজা সাব, ছবিটির মুক্তি স্থগিত করা হতে পারে। কিন্তু এখন শোনা যাচ্ছে, ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। গত ৪ নভেম্বর, ছবিটির প্রযোজনা সংস্থা একটি বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ছবি স্থগিত করা হবে, এমন গুজবের কোনও সত্যতা নেই। ছবিটি ৯ জানুয়ারী, ২০২৫ তারিখে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত।

“দ্য রাজা সাব”-এ আরও অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল এবং ঋদ্ধি কুমার। এর আগে প্রভাসের বিয়ে নিয়ে গুজব উঠেছিল। জানা গিয়েছিল, পরিবারের দেখা পাত্রীকে বিয়ে করতে চলেছেন বছর ৪৯-এর এই নায়ক। যিনি কিনা এখনও অবিবাহিত এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা নন তিনি। কিন্তু তাঁর বিয়ে কার সঙ্গে বা কবে হচ্ছে, তা জানা যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

‘অস্কার কি শুধু পুরুষদের জন্য?’ মহিলা পরিচালকদের হয়ে গর্জে উঠলেন হলিউড ডিভা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

বিচ্ছেদ ভুলে মেয়েকে ৫০ লাখের কুপার গাড়ি উপহার দিলেন মাহি, কী প্রতিক্রিয়া জানালেন জয়?

মুছল দীর্ঘদিনের স্মৃতি, ইনস্টাগ্রাম থেকে প্রাক্তনের সমস্ত ছবি ডিলিট পলাশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ